অক্সফোর্ড টিকার এক ডোজে মৃত্যু ঝুঁকি কমে ৮০ শতাংশ

বিদেশ ডেস্ক
১১ মে ২০২১, ১৮:১২ আপডেট : ১১ মে ২০২১, ১৮:১২

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রোজেনেকার করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিলেই কোভিডে মৃত্যুর ঝুঁকি কমে প্রায় ৮০ শতাংশ। ব্রিটিশ সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)-এর সাম্প্রতিক একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।ভারতীয় সংবামাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ব্রিটিশ গবেষক সংস্থা জানিয়েছে, তাদের এই দাবি যথেষ্ট যুক্তিসঙ্গত। কারণ যেসব অঞ্চলে অক্সফোর্ড ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে সমীক্ষা চালিয়ে এই গবেষণা সম্পন্ন করেছেন তারা।

গবেষকরা আরও জানান, শুধু অ্যাস্ট্রোজেনেকাই নয়, মৃত্যুর ঝুঁকি অনেকটা কমিয়ে দেয় ফাইজার-বায়োএনটেকের করোনা টিকাও। গবেষণায় বলা হয়েছে, ফাইজারের ভ্যাকসিনের প্রথম ডোজটি নিলে মৃত্যুর আশঙ্কা কমে ৮০ শতাংশ। আর দ্বিতীয় ডোজ নেওয়া হলে করোনায় মৃত্যু না হওয়ার সম্ভাবনা হয় ৯৭ শতাংশ।

ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত এই গবেষণা চালানো হয়। এতে পর্যালোচনা করা হয় ভ্যাকসিন নেওয়ার ২৮ দিনের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে কাদের মৃত্যু হয়েছে। এতে উঠে এসেছে, ভ্যাকসিন না নেওয়া মানুষদের তুলনায় যারা অক্সফোর্ডে একটি ডোজ নিয়েছেন তারা মৃত্যু থেকে সুরক্ষিত ছিলেন ৫৫ শতাংশ, ফাইজারের ক্ষেত্রে ৪৪ শতাংশ।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন লাইসেন্স নিয়ে ভারতে কোভিশিল্ড নামে উৎপাদন ও বাজারজাত করছে সেরাম ইন্সটিটিউট। বাংলাদেশে এই কোভিশিল্ড ভ্যাকসিন দিয়েই টিকা কর্মসূচি শুরু হয়েছে।

/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
সর্বশেষ খবর
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
এক হাঁড়িতেই স্বাদ ও পুষ্টি, রাঁধুন কাবুলি চানা পোলাও
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ