মজুত সোয়া ৭ লাখ, দ্বিতীয় ডোজ বাকি ১৪ লাখের বেশি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২১, ১৯:০৯ আপডেট : ১২ মে ২০২১, ১৯:২৮

দেশে সংগৃহীত মোট টিকার পরিমাণ ছিল ১ কোটি ২ লাখ। বর্তমানে অবশিষ্ট টিকা আছে ৭ লাখ ২৮ হাজার ৯৩৫ ডোজ। কিন্তু দ্বিতীয় ডোজ নেওয়ার বাকি রয়েছে ১৪ লাখের বেশি মানুষ, যারা এরইমধ্যে প্রথম ডোজ নিয়েছেন।   

বুধবার (১২ মে)  স্বাস্থ্য অধিদফতরের টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া হিসাব মতে, দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৬ লাখ ৫১ হাজার ১৫৩ জন। অর্থাৎ, দুই ডোজ মিলিয়ে মোট ৯৪ লাখ ৭১ হাজার ৬৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, প্রথম ডোজ নেওয়া ৫৮ লাখ ১৯ হাজার ৯১২ জনের মধ্যে ১৪ লাখ ৩৯ হাজার ৮২৪ জনের দ্বিতীয় ডোজ নেওয়া বাকি। এদের সবাইকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ দিতে হবে। কারণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও দুই কোম্পানির দুই ডোজের টিকা গ্রহণের কোনও সিদ্ধান্ত দেয়নি।

বুধবার একদিনে দুই ডোজ মিলিয়ে টিকা নিয়েছেন ৫৭ হাজার ৬৩২ জন। তাদের মধ্যে কারও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। টিকার সংকট দেখা দেওয়ায় ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। এরপর ২ মে’র পর থেকে বন্ধ করে দেওয়া হয় টিকার জন্য নিবন্ধন। 

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে পাকিস্তানের সঙ্গে টিসিবির ৫ বছরের সমঝোতা
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশে বর্তমানে কোনও রাজনৈতিক অস্থিরতা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
হুথিরা আলোচনায় বসলে ‘আগামীকালই’ ইয়েমেন যুদ্ধ শেষ হতে পারে: সৌদি জোট
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
বড় বোনকে ধর্ষণের রায় কার্যকর হয়নি, এর মধ্যে ছোট বোনকে সংঘবদ্ধ ধর্ষণের পর ভিডিও ছড়ালো অভিযুক্তরা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা