করোনা সংক্রান্ত ৪১ পণ্যের শুল্ক অব্যাহতি দিলো সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ০২:১৬ আপডেট : ২০ মে ২০২১, ০২:১৬

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, চিকিৎসা ও স্বাস্থ্য সুরক্ষা সংক্রান্ত ৪১ ধরণের পণ্য আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক প্রত্যাহার করেছে সরকার। অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ) থেকে বুধবার (১৯ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। আগামী বছর ৩০ শে জুন পর্যন্ত এটি বলবত থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে পণ্যসমূহের সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর সবই অব্যাহতি দেওয়া হয়।
যেসব পণ্যের ক্ষেত্রে এ সুবিধা দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে, কোভিড-১৯ নমুনা পরীক্ষার কিট, কোভিড -১৯ এর হার্ড ইমিউনিটি পরীক্ষার কিট,
মাস্ক ব্যবহারের জন্য কানের ব্যান্ড, নোজ প্রোটেক্টর ক্লিপ মাস্ক, জীবাণুনাশক বাল্ক, প্লাস্টিক ফেস শিল্ড, এন৯৫/কেএন৯৫ মাস্ক, প্রতিরক্ষামূলক চশমা এবং গগলস, গ্যাস মাস্ক, কোভিড-১৯ পরীক্ষার যন্ত্রপাতি ও উপকরণ, বিভিন্ন ওজনের নন ওভেন ম্যান মেড ফিলামেন্ট ইত্যাদি।

প্রজ্ঞাপনে এসব পণ্য আমদানিকারকদের বেশ কিছু শর্ত প্রতিপালনের কথা বলা হয়।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ অক্টোবর, ২০২৬)
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা