ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২০ মে ২০২১, ০৯:৩১আপডেট : ২০ মে ২০২১, ০৯:৩১

বিজয়নগর উপজেলায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকার আমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে।

তিনি হলেন প্রাইভেটকারচালক মো. বিল্লাল হোসেন (৩২)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জের বড়আলমপাড়া এলাকার মো. মন্টু মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। তাদের হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সকালে একটি পণ্যবোঝাই ট্রাক মহাসড়কে পাশে দাঁড়ানো ছিল। এসময় সিলেট অভিমুখী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারচালক বিল্লালসহ তিন আরোহী মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন জন। হতাহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আহত তিন জনের অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

/টিটি/
সম্পর্কিত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে নারী ও শিশু নিহত
জুনে কত জনের ড্রাইভিং লাইসেন্সের ‘পয়েন্ট’ কাটা গেলো
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে আগুন, প্রাণ গেল ৭ যাত্রীর 
সর্বশেষ খবর
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
৫০ শয্যার সব হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর  
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার
নাটকীয়তায় ভরপুর ম্যাচে শেষ হাসি পর্তুগালের, বিদায় ক্রোয়েশিয়ার