ভ্যাকসিন মুনাফায় নতুন বিলিয়নিয়ার হলেন ৯ জন

বিদেশ ডেস্ক
২০ মে ২০২১, ১৮:৩১আপডেট : ২০ মে ২০২১, ১৮:৩১

করোনাভাইরাসের ভ্যাকসিন বিক্রির মুনাফায় অন্তত ৯জন ব্যবসায়ী শত কোটি ডলারের মালিক হয়েছেন। বৃহস্পতিবার একটি পিপল'স ভ্যাকসিন অ্যালায়েন্স নামের একটি জোটের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। তারা ভ্যাকসিন প্রযুক্তির ওপর ফার্মাসিউটিক্যালস কোম্পানির একচেটিয়া নিয়ন্ত্রণ অবসানের আহ্বান জানিয়েছেন।

নতুন বিলিয়নিয়ার ক্লাবে যোগ দেওয়াদের মধ্যে শীর্ষে রয়েছেন মার্কিন কোম্পানি মডার্না ও জার্মানির বায়োএনটেকের সিইও যথাক্রমে স্টেফেইন ব্যানসেল ও ইউগুর সাহিন। অপর তিন হলেন চীনা ভ্যাকসিন কোম্পানি ক্যানসিনো বায়োলজিকস-এর তিন সহ-প্রতিষ্ঠাতা।

এক বিবৃতিতে জোট বলেছে, এই নতুন ৯ বিলিয়নিয়ারের মোট সম্পদের পরিমাণ ১৯.৩ বিলিয়ন ডলার। যা দিয়ে নিম্ন আয়ের দেশগুলোর সব মানুষকে ১.৩ বার ভ্যাকসিন দেওয়া যাবে।

বিভিন্ন সংগঠন ও অ্যাক্টিভিস্টদের এই নেটওয়ার্কের পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের সম্পত্তি মালিকানা ও মেধাস্বত্ত্ব তুলে নেওয়ার জন্য আন্দোলন করে আসছে। তাদের দাবি, বিখ্যাত ফোর্বস সাময়িকীর ধনীদের তালিকা থেকে তথ্য সংগ্রহ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

জোটের বিবৃতিতে বলা হয়েছে, নতুন এই ৯ বিলিয়নিয়ারের সঙ্গে আরও আটজন বিলিয়নিয়ারের সম্পদ ৩২.২ বিলিয়ন বেড়েছে।

জোটের সদস্য সংগঠন দাতব্য সংস্থা ওক্সফামের আন্না ম্যারিয়ট বলেন, ভ্যাকসিনগুলোর ওপর ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো যে একচেটিয়া নিয়ন্ত্রণ রেখে বড় অংকের যে মুনাফা করেছে সেটিরই মুনষ্য রূপ হলেন এই বিলিয়নিয়াররা।

/এএ/
সম্পর্কিত
ইরান-মার্কিন সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ দফা প্রকাশ করলো অ্যাক্সিওস
টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
সর্বশেষ খবর
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
চার দিন ধরে পড়ে আছি, বাচ্চাগুলার মুখের দি‌কে তাকায় সরাই নেন
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
শেষ মুহূর্তে পানামার হৃদয় ভাঙলো ঘানা
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
ফ্ল্যাট বাসায় দুই সন্তানের মায়ের গলা কাটা লাশ
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা