দিল্লিতে দুই মাস পর হাজারের নিচে নামলো দৈনিক সংক্রমণ

বিদেশ ডেস্ক
৩০ মে ২০২১, ০৯:৩৯ আপডেট : ৩০ মে ২০২১, ১৩:০৮

প্রায় দুই মাস পর তিন অঙ্কে নামলো দিল্লির দৈনিক করোনা সংক্রমণ। রবিবার সকালে কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন করে আরও ৯৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে হাজারের নিচে দৈনিক সংক্রমণ ছিল মার্চের শেষ সপ্তাহে। তারপর থেকেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত হয়ে পড়ে দিল্লি।

শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, সোমবার থেকে আনলক পর্ব শুরু হবে দিল্লিতে। ধাপে ধাপে চলবে এই কাজ। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৮০ হাজার ৪৭৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯৫৬ জনের রিপোর্ট পজিটিভ এসেছে।

পশ্চিমবঙ্গেও কমছে দৈনিক সংক্রমণ। বাড়ছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯৬ জন। বর্তমানে সুস্থতার হার ৯০ দশমিক ৭০ শতাংশ। গত ১৬ মে থেকে রাজ্যে কার্যত লকডাউন চলছে। সংক্রমণের বাড়বাড়ন্ত ঠেকাতে ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে বিধিনিষেধের মেয়াদ। করোনা সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার প্রবণতা তারই সুফল বলে মনে করা হচ্ছে।

এদিকে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের এক-চতুর্থাংশের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে। দেশটির এক সরকারি সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত এ সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালের মে মাসে আক্রান্তদের ২৬ শতাংশেরও বেশি মানুষের বয়স ১৮ থেকে ৩০ বছর।

মে মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে আক্রান্তদের ২৬ দশমিক ৫৮ শতাংশের বয়স ছিল ১৮ থেকে ৩০ বছর। ৮-১৪ মে আক্রান্তদের মধ্যে ১৮-৩০ বছর বয়সীদের হার ২৫ দশমিক ৮৯ শতাংশ। মে মাসের ১৫ থেকে ২১ তারিখের মধ্যে তা আরও কিছুটা কমে ২৫ দশমিক ৬৪ শতাংশে দাঁড়িয়েছে।

একই প্রবণতা দেখা গেছে ৩১ থেকে ৪০ বছর বয়সীদের ক্ষেত্রেও। মে মাসের প্রথম সপ্তাহে মোট আক্রান্তদের মধ্যে ২৩ দশমিক ১২ শতাংশ, দ্বিতীয় সপ্তাহে ২২ দশমিক ৭৯ শতাংশ এবং তৃতীয় সপ্তাহে ২২ দশমিক ৫৮ শতাংশ এই বয়সসীমাভুক্ত।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে আশার কথা হচ্ছে, এরইমধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/
সম্পর্কিত
ভারতের জঙ্গলে বন্যপ্রাণী দেখার বিশেষ ট্যুর
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
ফিনল্যান্ডের পরিবার কেন মুগ্ধ ভারতের ‘সুন্দর বিশৃঙ্খলায়’?
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক