টিকা মজুত আছে মাত্র ২ লাখ ৬ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৯:৩৫আপডেট : ৩১ মে ২০২১, ১৯:৫৫

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর এ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে মোট ৯৯ লাখ ৯৩ হাজার ৯৪৫ ডোজ। এরমধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২০ হাজার ১৫ জন, আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪১ লাখ ৭৩ হাজার ৯৩০ জন। সেই হিসাবে দেশে এখন  টিকা মজুত আছে মাত্র ২ লাখ ৬ হাজার ৫৫ ডোজ।

রবিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, প্রথম ডোজ টিকা নেওয়া ৫৮ লাখ ২০ হাজার ১৫ জনের মধ্যে পুরুষ ৩৬ লাখ ৯ হাজার ৬৫ জন, আর নারী ২২ লাখ ১০ হাজার ৯৫০ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়া ৪১ লাখ ৭৩ হাজার ৯৩০ জনের মধ্যে পুরুষ ২৬ লাখ ৬৮ হাজার ২৮৫ জন, আর নারী ১৫ লাখ পাঁচ হাজার ৬৪৫ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৭২ লাখ ৪৮ হাজার ৮২৯ জন।

উল্লেখ্য, দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে। দ্বিতীয় ডোজ টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৮ এপ্রিল থেকে।

দেশে করোনাভাইরাসের টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন দিয়ে। সেরামের সঙ্গে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয় বাংলাদেশ সরকারের। প্রতি মাসে ভারত থেকে ৫০ লাখ ডোজ টিকা আসার কথা থাকলেও এ পর্যন্ত টিকা এসেছে মাত্র এক কোটি দুই লাখ ডোজ। সেই হিসাবে দেশে এখন টিকার মজুত আছে আর মাত্র ২ লাখ ৬ হাজার ৫৫ ডোজ।

এদিকে টিকার সংকটের কারণে প্রথম ডোজ নেওয়া সবাই এখনই দ্বিতীয় ডোজ নিতে পারছেন না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন গত ২৩ মে জানিয়েছিলেন, ১৫ লাখের কাছাকাছি মানুষের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা পেতে দেরি হবে। টিকার মজুত এই সপ্তাহের পর শেষ হওয়ার কারণেই দেরি হবে বলে জানান তিনি। তবে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ পাওয়া যাবে বলে আশাবাদী অধিদফতর।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ
গাইবান্ধায় রামমন্দির নির্মাণে বাধার প্রতিবাদে রাবিতে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ
ইন্টারনেট স্লো? এই উইন্ডোজ ট্রিক হতে পারে সমাধান
ইন্টারনেট স্লো? এই উইন্ডোজ ট্রিক হতে পারে সমাধান
যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
যুদ্ধের ইতি টানতে চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান
ঢাকায় কি আজ বৃষ্টি হবে, পূর্বাভাস যা বলছে 
ঢাকায় কি আজ বৃষ্টি হবে, পূর্বাভাস যা বলছে 
সর্বাধিক পঠিত
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি