ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো ডব্লিউএইচও

বিদেশ ডেস্ক
৩১ মে ২০২১, ২৩:১৩ আপডেট : ৩১ মে ২০২১, ২৩:১৩

ভারতে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের ভ্যারিয়েন্টকে 'ডেল্টা ভ্যারিয়েন্ট' হিসেবে আখ্যায়িত করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। একই সঙ্গে আরও কয়েকটি ভ্যারিয়েন্টেরও নাম ঘোষণা করা হয়েছে। সোমবার ডব্লিউএইচও এই ঘোষণা দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে।

ডব্লিউএইচও’র ঘোষণা অনুসারে ব্রিটিশ ভ্যারিয়েন্ট (বি ১.১.৭) আলফা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্ট (বি.১.৩৫১) বেটা, পি.১ ব্রাজিলীয় ভ্যারিয়েন্ট গামা এবং বি ৬.৭১৭.১ ভ্যারিয়েন্টকে কাপ্পা হিসেবে নামকরণ করা হয়েছে।

ভারতীয় ভ্যারিয়েন্টের নতুন নাম দিলো ডব্লিউএইচও

ডব্লিউএইচও জানিয়েছে, নতুন নামগুলো ব্যাপক আলোচনা ও সম্ভাব্য নামকরণ ব্যবস্থার পর্যালোচনা করে গৃহীত হয়েছে। এই নামগুলো প্রচলিত বৈজ্ঞানিক নামের স্থলাভিষিক্ত হবে না। গবেষণায় বৈজ্ঞানিক নামগুলো ব্যবহার করা হবে।

বিজ্ঞানীরা ভারতে শনাক্ত হওয়া এই ধরনকে বি.১.৬১৭ নাম দিয়েছেন। কিন্তু ইতোমধ্যে দুনিয়াজুড়ে করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে পরিচিতি পেয়েছে এই ধরনটি। তবে এমন নামকরণে আপত্তি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

মোদি সরকারের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার কোনও ভ্যারিয়েন্টের সঙ্গে কোনও দেশের নাম উল্লেখ করে না। ফলে বি.১.৬১৭-কে ভারতীয় স্ট্রেইন বা ভ্যারিয়েন্ট হিসেবে উল্লেখ করা অবান্তর।

সোমবারের বিবৃতিতে ডব্লিউএইচও বলেছে, বিভিন্ন ভ্যারিয়েন্ট নিয়ে আগ্রহ ও উদ্বেগের কথা বিবেচনায় নিয়ে নতুন নামকরণ করা হয়েছে। কারণ ভ্যারিয়েন্টগুলো বৈজ্ঞানিক নাম থাকলেও সেগুলো উচ্চারণ করা কঠিন এবং ভুলভাবে উপস্থাপনের সুযোগ থাকে। এর ফলে মানুষ প্রায়ই যেসব স্থানে শনাক্ত হয়েছে সেখানকার নামে নামকরণ করছেন। যা কলঙ্কজনক ও বৈষম্যমূলক।

সরকারি কর্তৃপক্ষ, সংবাদমাধ্যম ও অন্যদের নতুন নামকরণ গ্রহণ করার জন্য উৎসাহ দিয়েছে সংস্থাটি।

/এএ/
সম্পর্কিত
গ্রেনফেল টাওয়ার ট্র্যাজেডি পুলিশের নথিপত্র প্রসিকিউশনে, মৌলভীবাজারের হোসনার পরিবার কি বিচার পাবে?
সেনাবাহিনীতে কেন নতুন ১৫ হাজার সদস্য যুক্ত করছেন পুতিন
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
বরিশাল বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৪৮ শিক্ষার্থী বহিষ্কার ও অর্থদণ্ড
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
শ্রীমঙ্গলে কিশোরীকে ধর্ষণ মামলা: গ্রেফতার ৩, একজনের স্বীকারোক্তি
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
গ্রামে ঢুকে শিয়ালের তাণ্ডব, দেড় ঘণ্টায় আতঙ্ক ছড়িয়ে আহত ১১
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক