র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি
০১ জুন ২০২১, ১০:৫৩আপডেট : ০১ জুন ২০২১, ১১:১৬

গাজীপুরের টঙ্গীতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্রধারী মাদক ব্যবসায়ী রোকন শিকদার (৩৩) নিহত হয়েছেন। তিনি টঙ্গীর হাজি মাজার বস্তির তোতা শিকদারের ছেলে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার হাজি মাজার বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

আ ন ম ইমরান খান জানান, গোপন সংবাদের খবর পেয়ে টঙ্গী বাজার হাজি মাজার বস্তি এলাকায় মাদক বেচাকেনার খবর পায় র‌্যাব-১ এর সদস্যরা। সোমবার রাতে সেখানে অভিযান চালাতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ সময় মাদক ব্যবসায়ী রোকন শিকদার নিহত হন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। নিহত রোকন শিকদার অস্ত্রধারী মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টির বেশি মাদকের মামলা রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মঙ্গলবার র‌্যাবের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে টঙ্গীর শীর্ষ মাদক ব্যবসায়ী রোকন শিকদার নিহত হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সুন্দরবনে দস্যু বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধ’
‘ক্রসফায়ারে’ ছাত্রদল নেতা জনি হত্যা: সাবেক পুলিশ প্রধানসহ দুজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি