ভারতের জম্মু-কাশ্মিরে বন্দুকযুদ্ধে ২ সেনাসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ১১:২৯আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১৭:১২

ভারতের জম্মু-কাশ্মিরের কুলগাম জেলায় দুটি পৃথক বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা এবং ৫ সন্ত্রাসী নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) শুরু হওয়া এই বন্দুকযুদ্ধে নিহত দুই সেনার একজন প্যারা-ট্রুপার। এ ঘটনায় আরও এক সেনা আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এই তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রথম বন্দুকযুদ্ধটি হয়েছে রাজৌরি জেলায় একটি সেনা ক্যাম্পের কাছে। এসময় এক সেনা আহত হন। প্রাথমিক প্রতিবেদনে মাঞ্জাকোট সেনা ক্যাম্পে রাতারাতি সন্ত্রাসী হামলার চেষ্টার কথা বলা হয়েছে।

সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআরপিএফ, সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সমন্বিত নিরাপত্তা বাহিনী একটি অনুসন্ধান অভিযান শুরু করে। তখন মোদেরগাম গ্রামে প্রথম বন্দুকযুদ্ধটি হয়। গোলাগুলির সময় একজন প্যারা-ট্রুপার গুরুতর আহত হন।

অভিযানে একটি বাড়িতে সর্বাত্মক হামলা চালায় নিরাপত্তা বাহিনী। বাড়িটিতে সন্ত্রাসীরা আশ্রয় নিয়েছিল। শনিবার গভীর রাত পর্যন্ত হামলা চলে। রবিবার সকালে এক সন্ত্রাসীর মৃতদেহ উদ্ধার করা হয়।

একইসঙ্গে কুলগামের ফ্রিসাল এলাকায় দ্বিতীয় বন্দুকযুদ্ধটি হয়। দীর্ঘ বন্দুকযুদ্ধের পর প্রকাশিত ড্রোন ফুটেজে চার সন্ত্রাসীর মৃতদেহ দেখানো হয়েছে। এই সংঘর্ষে একজন সেনাসদস্য নিহত ও অপর একজন আহত হয়েছেন।

কর্তৃপক্ষ সন্দেহ করছে, বন্দুকযুদ্ধের ওই স্থানে আরও দুই সন্ত্রাসী লুকিয়ে আছে। এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’