গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাফিক সার্জেন্টের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০২ জুন ২০২১, ০৯:২৭আপডেট : ০২ জুন ২০২১, ০৯:২৯

গাইবান্ধা জেলা শহরের পুরাতন জেলখানায় নির্মাণাধীন পুলিশ বক্স ভবনের পাশে ঝুলে থাকা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট ফয়সাল মামুনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১২টার দিকে নির্মানাধীন ভবণের তৃতীয় তলায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত মামুনের লাশ উদ্ধার করে।

ফয়সাল মামুন গাইবান্ধা জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি দিনাজপুরের সদর উপজেলায়। ফয়সালের আড়াই মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জেলা ট্রাফিক পুলিশের টিআই নূর আলম সিদ্দিক জানান, রাত ১২টার দিকে ফয়সাল মামুন ট্রাফিক পুলিশ বক্সের নির্মানাধীন ভবনের তৃতীয় তলায় মোবাইলফোনে কথা বলছিলেন। এসময় হঠাৎ করেই ভবনের পাশের ৩৩ হাজার ভোল্টের ঝুলন্ত তারে জড়িয়ে যান তিনি। এক পর্যায়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তার লাশ উদ্ধার করে।

নিহত ফয়সাল মামুন ২০১৭ সালে সাব-ইন্সপেক্টর সার্জেন্ট হিসেবে ট্রাফিক পুলিশে যোগদান করেন। তিনি দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
দুই সপ্তাহে চিনির দাম কেজিতে বেড়েছে ১০ টাকা
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ