জুনেই যুক্তরাষ্ট্রের টিকা পাবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২১, ০০:৩৬আপডেট : ০৪ জুন ২০২১, ০০:৩৬

জুন মাসেই যুক্তরাষ্ট্রের টিকা পাবে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয় এশিয়া, উত্তর ও ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকার দেশগুলোও এ মাসেই টিকা পাবে বলে ঘোষণা দিয়েছে হোয়াইট হাউজ। বৃহস্পতিবার (৩ জুন) হোয়াইট হাউজ এক ঘোষণায় জানায় অন্তত আট কোটি ডোজ টিকা জুন মাসে তারা বিভিন্ন দেশকে সরবরাহ করবে। এরমধ্যে প্রথম ধাপে আড়াই কোটি ডোজ বণ্টনের পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে রাজি যুক্তরাষ্ট্র: সিএনএনকে পররাষ্ট্রমন্ত্রী

এই আড়াই কোটির মধ্যে এক কোটি নব্বই লাখ কোভ্যাক্সের মাধ্যমে বণ্টন করা হবে এবং বাকি ৬০ লাখ যুক্তরাষ্ট্র নিজে বিভিন্ন দেশকে দেবে। কোভ্যাক্স হচ্ছে একটি বহুপাক্ষিক অ্যালায়েন্স। এর মাধ্যমে বিভিন্ন দেশকে একটি মেকনিজমে টিকা সরবরাহ করা হয়।

যুক্তরাষ্ট্রের কাছে ২ কোটি টিকা চেয়েছে সরকার

এশিয়ার ১৬টি দেশকে ৭০ লাখ ভ্যাকসিন কোভ্যাক্সের মাধ্যমে সরবরাহ করা হবে এবং ওই দেশগুলোর মধ্যে বাংলাদেশের নাম উল্লেখ করেছে হোয়াইট হাউজ।

বিবৃতিতে বলা হয়, ‘ভারত, নেপাল, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মালদ্বীপ, ফিলিপিন্স, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, লাওস, পাপুয়া নিউ গিনি, তাইওয়ান ও প্যাসিফিক আইল্যান্ড ৭০ লাখ টিকা পাবে।’ তবে কোন দেশ কত ভ্যাকসিন পাবে সেটি উল্লেখ করা হয়নি।

বিভিন্ন উৎস থেকে টিকা কেনার চেষ্টা সরকারের

বিবৃতি আরও বলা হয়, যুক্তরাষ্ট্র মোট আট কোটি ডোজের ২৫ শতাংশ নিজেরাই বণ্টন করবে এবং বাকিটা কোভ্যাক্সের মাধ্যমে দেওয়া হবে।

যেসব দেশে কোভিড দ্রুত ছড়িয়ে পড়েছে, ওইসব দেশের প্রতিবেশী দেশগুলো এবং অন্য দেশ যারা যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়েছে তারা ২৫ শতাংশ টিকা পাবে।

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পর্যটন অর্থনীতি-৬: বিশ্বের সফল দেশগুলো আমাদের কী শিক্ষা দেয় 
পর্যটন অর্থনীতি-৬: বিশ্বের সফল দেশগুলো আমাদের কী শিক্ষা দেয় 
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
‘পুষ্পা ২’-এ নারীর বেশ, কেন এমন ঝুঁকি নিয়েছিলেন আল্লু অর্জুন
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কোনও চাপে নয়, আমাদের প্রয়োজনে আরও বিমান কিনবো: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
 ‘মেসির জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’
 ‘মেসির জাদুকরি প্রতিভা ও বিনয় চিরকাল স্মরণীয় হয়ে থাকবে’
সর্বাধিক পঠিত
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ