অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা দিচ্ছে কোভাক্স: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০২১, ১৪:৫৭আপডেট : ১১ জুন ২০২১, ১৭:৪৫

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, কোভাক্স উদ্যোগের আওতায় আমরা অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা পাচ্ছি। শুক্রবার (১১ জুন) পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তবে কবে নাগাদ এই টিকা আসবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।

এর আগে বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেছিলেন, আমরা যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছি টিকার জন্য। আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছে এবং টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। আমরা জরুরি ভিত্তিতে তাদের কাছে টিকা চেয়েছি।

ইতোমধ্যে ১ হাজার ৬৫৪ জন বাংলাদেশি আমাদের সমস্যার বিষয়ে আমেরিকান হোয়াইট হাউজে একটি পিটিশন করেছেন। আমেরিকানদের বক্তব্য হলো, বাংলাদেশে এই রোগের প্রভাব কম এবং সেজন্য তারা আমাদের অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে না বলে মন্ত্রী জানান।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে আমাদের টিকা দেবে। তবে কবে দেবে সেটি এখনও বলেনি। তারা অ্যাস্ট্রাজেনেকা ও অন্যান্য টিকা কোভ্যাক্সের অধীনে দেবে।’

এদিকে আগামী ১৩ জুন চীন থেকে ছয় লাখ টিকা উপহার হিসেবে পাচ্ছে বাংলাদেশ।

/এসএসজেড/এনএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সেউতা সম্পর্কে যা জানা গেলো
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
শাহজালাল বিমানবন্দরে বিদেশি সিগারেট, স্বর্ণালংকার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতা আটক, দল বলছে তদন্তের পর ব্যবস্থা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
বৈঠক করে যাওয়ার পর পররাষ্ট্রমন্ত্রীকে এসএমএসে সুখবর দিলেন ট্রাম্পের দূত
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
রাশেদ খাঁনকে দুইবার কল দিয়ে নাসীরুদ্দীন বললেন ‘সব ফাঁস করে দেবো’
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
সৌদির নেতৃত্বে সমুদ্র প্রতিরক্ষা জোটে বাংলাদেশ
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
ভিয়েতনামে বাংলাদেশিদের প্রতি দূতাবাসের সতর্কতা
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন
জনপ্রিয় হচ্ছে বিতর্কিত মৃতদেহের চর্বি দিয়ে সৌন্দর্যবর্ধন