কুষ্টিয়ায় মা-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুন ২০২১, ১৩:২৪আপডেট : ১৩ জুন ২০২১, ১৫:৫১

কুষ্টিয়ায় দিনদুপুরে মা-শিশু সন্তান ও এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। রবিবার (১৩ জুন) বেলা সোয়া ১১টার দিকে শহরের ৬ নম্বর ওয়ার্ডের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। হত্যাকাণ্ডে জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. তাপস কুমার সরকার বলেন, গুলিতে তিন জন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে দুই জনের ঘটনাস্থলে ও একজনের হাসপাতালে মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার খাইরুল আলম বলেন, শহরের কাস্টমস মোড় এলাকায় মা-শিশুসন্তান ও এক যুবককে গুলি করে আরেক যুবক। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ যুবক ও নারীর মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর শিশুটিও মারা যায়। ঘটনায় জড়িত যুবককে আটক করা হয়েছে।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী