১৯ জুন থেকে আবার টিকাদান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ২০:৪৬ আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৫৬

করোনাভাইরাস প্রতিরোধে সারাদেশে গণটিকাদান কর্মসূচি আগামী ১৯ জুন থেকে আবার শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (১৪ জুন) রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস-বিসিপিএস মিলনায়তনে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের মৃত্যুতে এ দোয়া মাহফিল আয়োজন করে স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফাইজার এবং সিনোফার্মের টিকা মিলিয়ে বর্তমানে ১২ লাখ ডোজের বেশি হাতে রয়েছে। এসব টিকা আমরা আগামী ১৯ জুন থেকে দেওয়া শুরু করবো। যারা নিবন্ধিত আছে সে অনুযায়ী টিকা দেওয়া হবে।

করোনাভাইরাসের জন্য কোটি কোটি ডোজ টিকা দিতে হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, এই রোগ প্রতিরোধ করা সবচেয়ে জরুরি। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় এখন থেকেই সবাইকে সজাগ থাকতে হবে। আমি জোর দেবো করোনাভাইরাস নিয়ন্ত্রণের দিকে। মানুষকে সচেতন করতে হবে, এখনও মানুষ মাস্ক না পরে গাদাগাদি করে চলাফেরা করছে।

তিনি বলেন, সবাইকে দেওয়ার জন্য আমাদের কোটি কোটি ডোজ টিকা প্রয়োজন। এজন্য নিয়ন্ত্রণ ছাড়া কোনও উপায় নেই। যেখানে করোনাভাইরাসের উৎপত্তি হচ্ছে সেখানে বন্ধ করতে হবে।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে টিকাদান কর্মসূচি আবার শুরু হবে। টিকার জন্য ইতোমধ্যে যারা নিবন্ধন করেছেন, তাদেরই এ টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার সময় এবং তারিখ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম জানান, টিকার জন্য নিবন্ধন আপাতত বন্ধই থাকবে। পর্যাপ্ত টিকা হাতে এলে তখন আবার নতুনদের নিবন্ধন শুরু হবে।

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা দিয়ে গণটিকাদান শুরু হয়। ভারত থেকে এ পর্যন্ত ১ কোটি ২ লাখ ডোজ টিকা এসেছে বাংলাদেশে। আর ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং চীনের সিনোফার্মের ১১ লাখ ডোজ মিলিয়ে টিকা এসেছে ১ কোটি ১৪ লাখ ডোজের বেশি।

তিন কোটি ডোজ টিকা আসার কথা থাকলেও মার্চে টিকা রফতানি বন্ধ করে দেয় ভারত। পর্যাপ্ত টিকা না থাকায় দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। ইতোমধ্যে যারা প্রথম ডোজ পেয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজ দেওয়ার মতো অ্যাস্ট্রাজেনেকার টিকাও হাতে নেই।

কোভ্যাক্স থেকে শিগগিরই ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে বলে সরকারের তরফ থেকে জানানো হলেও দিন-তারিখ এখনও ঠিক হয়নি।

/জেএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
দেশের ২৭৬ উপজেলায় আহ্বায়ক কমিটি গঠন শেষ করেছে এনসিপি
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক