ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মামলা

গাজীপুর প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২১:৩২আপডেট : ১৭ জুন ২০২১, ২২:৩৭

ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (১৬ জুন) রাতে গাজীপুরের কাশিমপুর থানায় মামলা করেছেন ওই শিক্ষার্থী। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রায়হান উদ্দিন বলেন, সাভার থানার রাজবাড়ি গ্রামের আবু সাঈদের ছেলে মুরাদ আহমেদ তুষারের (৩০) সঙ্গে কিছু দিন আগে ফেসবুকে পরিচয় হয় আশুলিয়া থানার এলাকার ওই শিক্ষার্থীর (২২)। পরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৬ জুন তুষার বিয়ের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার মোল্লা মার্কেট এলাকার একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে। বুধবার রাতে তুষারের বিরুদ্ধে কাশিমপুর থানায় মামলা করেন ওই শিক্ষার্থী। ঘটনার পর থেকে তুষার পলাতক বলেও জানান এসআই রায়হান উদ্দিন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
চাঁদাবাজির মামলা, আদালতে বাদীকে ছুরিকাঘাত করে চলে গেলো আসামিরা
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
সর্বশেষ খবর
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
নদীতে জাল ফেলে মাছের অপেক্ষা, সেখানে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
৩৭ বছর ধরে স্কুলে পড়ানো শিক্ষক বাড়ি ফিরলেন ঘোড়ার গাড়িতে চড়ে
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
‘ডার্ক ম্যাটার’ কণা অনুসন্ধানে ট্র্যাকার আবিষ্কার 
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন