চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের ৯১ হাজার ডোজ টিকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৮ জুন ২০২১, ১০:১২ আপডেট : ১৮ জুন ২০২১, ১১:২৩

চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৯১ হাজার ২০০ ডোজ টিকা চট্টগ্রাম পৌঁছেছে। শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৬টায় টিকার চালান চট্টগ্রামে পৌঁছায় বলে জানিয়েছেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেডের নিজস্ব পরিবহনে ভ্যাকসিনগুলো চট্টগ্রামে নিয়ে আসা হয়। সকাল সাড়ে ৬টায় গাড়িটি চট্টগ্রামে এসে পৌঁছায়। টিকাগুলো আমাদের ইপিআই স্টোরে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী নগরীর ও উপজেলার টিকা কেন্দ্রগুলোতে পাঠানো হবে। শিগগিরই এই টিকা দেওয়া হবে বলে জানালেও কবে থেকে এই টিকা প্রয়োগ শুরু হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

এর আগে, দুই দফায় চট্টগ্রামে সাত লাখ ৬২ হাজার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান এসেছিল। এর মধ্যে গত ৩১ জানুয়ারি প্রথম দফায় চার লাখ ৫৬ হাজার ডোজ করোনার টিকা চট্টগ্রামে আসে। এরপর ৯ এপ্রিল দ্বিতীয় দফায় আসে আরও তিন লাখ ছয় হাজার ডোজ টিকা।

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
ফুটপাতে উচ্ছেদ অভিযান দীর্ঘমেয়াদি পরিকল্পনা, নাকি লোকদেখানো?
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত