টাঙ্গুয়ার হাওরে বিধিনিষেধ না মানায় নৌযানকে অর্থদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ জুন ২০২১, ২৩:৪৬আপডেট : ২০ জুন ২০২১, ২৩:৪৬

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে সরকারি নিষেধাজ্ঞা না মানায় দুটি নৌযানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রায়হান কবির পৃথক দুটি মামলায় দুই নৌযানের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

সম্প্রতি করোনা সংক্রমণের জন্য সারা দেশের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এজন্য তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, বারিক টিলা, যাদুকাটা নদী, ট্যাকেরঘাট লাকমাছড়াসহ সবকটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণ না করার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া হাওরে পর্যটকবাহী নৌযানগুলোকেও পর্যটকদের বহন করতে নিষেধ করা হয়। কিন্তু সরকারি নিষেধের পরও টাঙ্গুয়ার হাওরে পর্যটকরা আসা-যাওয়া করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রায়হান কবির জানান, স্বাস্থ্যবিধি রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলমান থাকবে।

প্রসঙ্গত, সোমবার বিকালে বাংলা ট্রিবিউনে বিধিনিষেধ না মেনে তাহিরপুরে আসছেন পর্যটকরা শিরোনামে সংবাদ ছাপা হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুবাইদার জন্মদিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
জুবাইদার জন্মদিনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
‘নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
‘নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’
‘সাহস, দক্ষতা ও প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার সুযোগ নেই’
‘সাহস, দক্ষতা ও প্রযুক্তিতে এসএসএফের পিছিয়ে থাকার সুযোগ নেই’
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের
বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি, বিকালে সংসদে এমপি
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
অবশেষে মাকে নিয়ে সুখবর পেলেন ভোজিনহা
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়