‘নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০২৬, ১৫:১৭আপডেট : ১৮ জুন ২০২৬, ১৫:১৭

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, নিরাপত্তার ঘেরাটোপ সরকার প্রধানকে যেন জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সে বিষয়ে এসএসএফকে লক্ষ্য রাখতে হবে। কারণ সরকার প্রধান হিসেবে জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপরই সবচেয়ে বেশি নির্ভর বলে মনে করেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে ঢাকা ও ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ গ্রহণ করতে হয়। এ ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা কিছুটা জটিল। এ ধরনে পরিস্থিতিতে একদিকে সরকার প্রধানের নিরাপত্তাব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা– এই দুটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই এসএসএফ-কে তাদের নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। সমন্বিত দায়িত্ব পালনের মাধ্যমে এসএসএফ’র কর্মদক্ষতাও প্রতিভাত হয়ে ওঠে।

তিনি বলেন, ২০০২ সালের পর এসএসএফ’র ‘রেড বুক’ সময়ের চাহিদানুযায়ী পুনরায় সংস্কার করে বর্তমানে আরও আধুনিক এবং সময়োপযোগী করা হয়েছে। এই ‘রেড বুক’ এসএসএফ’র কার্যপদ্ধতি এবং কর্মপদ্ধতির নীতিমালা প্রদানের পাশাপাশি আইনি সুরক্ষা ও নিশ্চিত করেছে। আপনাদের জন্য ‘রেড বুকে’ উল্লেখিত নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ অবশ্য জরুরি।

তিনি আরও বলেন, রেড বুকের নির্দেশনার পাশাপাশি সময় এবং পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয়। তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নেরও সুযোগ রয়েছে। এসএসএফ’র মতো বিশেষায়িত বাহিনীর জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস-সততা-বিশ্বস্ততা-পেশাদারত্ব-নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি ‘চেইন অব কমান্ড’ এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।

তারেক রহমান বলেন, রাষ্ট্র প্রধান, সরকার প্রধান এবং দেশে-বিদেশে রাষ্ট্রঘোষিত বিশেষ গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে দেশের জাতীয় নিরাপত্তার বিষয়টিও জড়িত। এ কারণে নিরাপত্তাব্যবস্থা সুদৃঢ় করতে দেশের অন্য সব নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমেই এসএসএফ-কে নিরাপত্তা কৌশল নিশ্চিত করতে হয়। আমি মনে করি, সমন্বয় যত বেশি দক্ষতার সঙ্গে করা যায়, নিরাপত্তাব্যবস্থাও ততবেশি সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়।

প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও জাতীয় নির্বাচনে এসএসএফ’র দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন।

/এমকে/আরকে/
সম্পর্কিত
তরুণ উদ্ভাবক ও প্রযুক্তি উদ্যোক্তাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
তারেক রহমানকে নিয়ে কিছু বললে তাদের পিষিয়ে মেরে ফেলা উচিত: বিএনপি নেতা রিপন
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় জীবনেই গবেষণায় যুক্ত হওয়া কেন গুরুত্বপূর্ণ?
বিশ্ববিদ্যালয় জীবনেই গবেষণায় যুক্ত হওয়া কেন গুরুত্বপূর্ণ?
শিশুকে নিয়ে ভ্রমণ সহজ করতে কাজে লাগবে যে কৌশল
শিশুকে নিয়ে ভ্রমণ সহজ করতে কাজে লাগবে যে কৌশল
ফোন বারবার হ্যাং করছে? মাত্র একটি ভুলেই স্লো হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন
ফোন বারবার হ্যাং করছে? মাত্র একটি ভুলেই স্লো হয়ে যাচ্ছে আপনার স্মার্টফোন
যশ ‘সাহসী’, কিয়ারা কেন সমালোচিত
যশ ‘সাহসী’, কিয়ারা কেন সমালোচিত
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব