মগবাজার প্লাজার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২০:৪৮আপডেট : ২৮ জুন ২০২১, ০১:২৭

রাজধানীর মগবাজার প্লাজার পাশে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৭ মুত্যু নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার। 

এছাড়া জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। শেখ হাসিনা বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানিয়েছেন, সেখানে এখন পর্যন্ত ১১ জন এসেছেন। এদের মধ্যে দুজনকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। একজন হাসপাতালে মারা যান। 

রবিবার (২৭ জুন) ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে মগবাজার প্লাজায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাসেল সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট উদ্ধার কাজ করছে।

বিস্ফোরণের বহু মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের অনেককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইউনিট এবং গুরুতর আহত কয়েকজনকে ওয়ারলেস কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মগবাজার প্লাজার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত  বেড়ে ৭

বিস্ফোরণে পথচারী, গাড়িতে থাকা অনেকেই আহত হয়েছেন। বিস্ফোরণের শব্দে সড়কে থাকা গাড়ির গ্লাস ভেঙে গেছে। ভবনটিতে একটি মিষ্টির দোকানসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি রমনা থানা পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছে। এছাড়াও পথচারীরা আহতদের হাসপাতালে নিয়েছে।
মগবাজার প্লাজার পাশে ভয়াবহ বিস্ফোরণ, নিহত  বেড়ে ৭

মগবাজারে বিস্ফোরণে ঘটনায় আহত ২০ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। আহতদের মধ্যে রয়েছেন সৈয়দ ইকবাল হোসেন, শাহ আলম, কালু, কামাল হোসেন, লাকি বেগম, তার মা সালেহা, ছেলে সৈকত ও নিহিত, মাসুদ, শহীদ, সেন্টুসহ অজ্ঞাত আরও কয়েকজন।

/এআরআর/এআইবি/এমআর/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’