ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার মিশ্র টিকা বেশি কার্যকর: গবেষণা

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০২১, ০০:৫৮আপডেট : ২৯ জুন ২০২১, ১৮:৩১
image

দুই ডোজে একই কোম্পানির টিকা ব্যবহারের চেয়ে মিশ্র ডোজ ব্যবহার করা হলে করোনাভাইরাসের বিরুদ্ধে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে। নতুন এক গবেষণায় দেখা গেছে ফাইজারের টিকায় প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহের মাথায় অ্যাস্ট্রাজেনেকার টিকায় দ্বিতীয় ডোজ নেওয়া হলে তা অধিক কার্যকর হয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত কম-কোভ নামের এই গবেষণায় দেখা গেছে, অন্য যেকোনও মিশ্র টিকার ব্যবহারের চেয়ে বেশি কার্যকর ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকার মিশ্রন।

গত শনিবার ভারতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) প্রধান রণদীপ গুলেরিয়া জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিংবা আরও অ্যান্টিবডি তৈরিতে মিশ্র টিকা ব্যবহার করা যেতে পারে। তবে এ ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে আরও পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন।

এদিকে টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার বিরল কিছু ঘটনার পর কয়েকটি ইউরোপীয় দেশ দ্বিতীয় ডোজে বিকল্প হিসেবে অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের সিদ্ধান্ত নেয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কম-কোভ গবেষণায় সেই সিদ্ধান্তের পক্ষেই সমর্থন পাওয়া যাচ্ছে।

ওই গবেষণার প্রধান তদন্তকারী এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পেডিয়াট্রিকস অ্যান্ড ভ্যাকসিনোলোজির অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথিউ স্নাপ জানান, সবচেয়ে বেশি অ্যান্টিবডি তৈরি হয়েছে সেই সব মানুষের যারা দুই ডোজ ফাইজারের টিকা নিয়েছেন। তবে দুই ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা যারা নিয়েছেন তাদের তুলনায় এক ডোজ ফাইজার ও অন্য ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়াদের অ্যান্টিবডির পরিমাণ বেশি।

৮৩০ জন স্বেচ্ছাসেবকের উপর মিশ্র ভ্যাকসিন প্রয়োগ করে গবেষণাটি চালানো হয়।

সূত্র: আল জাজিরা, দ্য নিউ ইয়র্ক টাইমস

/জেজে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
ক্যানসারের তহবিল চুরি করে রাজকীয় বিয়ে, ব্রিটিশ-বাংলাদেশি তামিমের কারাদণ্ড
যুক্তরাজ্যে স্পন্সর ছাড়া ‘গ্লোবাল ট্যালেন্ট ভিসা’: বাংলাদেশিদের সামনে কি নতুন সুযোগ
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি