মডার্নার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২১, ২২:২৯আপডেট : ২৯ জুন ২০২১, ২২:৩১

দেশে জরুরি ব্যবহারের জন্য মডার্নার টিকাকে অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। মঙ্গলবার (২৯ জুন) এই টিকা ব্যবহারের জন্য ইমারজেন্সি ইউজ অথোরাইজেশন দেওয়া হয় বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

ওষুধ প্রশাসন অধিদফতর জানায়, স্বাস্থ্যসেবা বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে ওষুধ প্রশাসন অধিদফতর টিকাটির মূল্যায়নের নিমিত্তে গঠিত কমিটির সুপারিশের ভিত্তিতে অনুমোদন দিয়েছে। বাংলাদেশে এর লোকাল এজেন্ট স্বাস্থ্যসেবা বিভাগ।

মডার্নার টিকাটি গত ২২ জানুয়ারি জরুরি ব্যবহার্য টিকার তালিকায় যুক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গত ১৮ ডিসেম্বর ইউএস-এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জরুরি ব্যবহারের জন্য এই টিকার অনুমোদন দেয়। মডার্নার এই টিকা  ১৮ বছর এবং তদুর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই টিকার প্রথম ডোজ গ্রহণের ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে। এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ১৫ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। ভ্যাকসিনটি ব্যবহারের আগে ২-৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৩০ দিন এবং ৮-২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১২ ঘণ্টা পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

এর আগে ওষুধ প্রশাসন অধিদফতর যেসব ভ্যাকসিনকে জরুরি প্রয়োগের অনুমতি দেয় তার মধ্যে আছে— অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুটনিক ভি, চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক, বেলজিয়ামের তৈরি ফাইজার,  জনসন অ্যান্ড জনসনের তৈরি জেনসেন এবং সুইডেনের তৈরি অ্যাস্ট্রাজেনেকা।   

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, বার সভাপতির অভিযোগ
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে যেভাবে চীনের কাছ থেকে অস্ত্র ও পণ্য কিনছে ইরান
আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
ফিফা আসিয়ান কাপ নিয়ে যা বললেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
কাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়