অ্যান্টিজেন টেস্টের ফি ৭শ’ টাকা, বাসা থেকে নমুনা নিলে ১২০০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০২১, ২৩:৪১ আপডেট : ০৬ জুলাই ২০২১, ২৩:৪১

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা শনাক্তে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দিয়েছে সরকার। যেসব প্রতিষ্ঠান এই পরীক্ষার অনুমতি নিতে আবেদন করবে তাদের জন্য শর্ত দেওয়া হয়েছে, নমুনা পরীক্ষার ফি সর্বোচ্চ ৭০০ টাকা নেওয়া যাবে। বাসা থেকে নমুনা সংগ্রহ করলে নমুনা পরীক্ষার ফি’র সঙ্গে অতিরিক্ত ৫০০ টাকা নেওয়া যাবে। তাছাড়া একই পরিবারের একাধিক সদস্যের নমুনা নেওয়া হলেও চার্জ ৫০০ টাকার বেশি হতে পারবে না।  মঙ্গলবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।

আবেদনের শর্তাবলীতে স্বাস্থ্য অধিদফতর জানায়, ডায়াগনস্টিক সেন্টারগুলোর (ক্যাটাগরি- এ, বি ) হালনাগাদ লাইসেন্স থাকতে হবে,  পূর্ণকালীন দক্ষ মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) থাকতে হবে, এর প্রমাণক হিসাবে নিয়োগপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও জাতিয় পরিচয়পত্র জমা দিতে হবে, সরকারি প্রতিষ্ঠান অথবা সরকারি স্বীকৃতি প্রাপ্ত বেসরকারি/ বিশ্ববিদ্যালয়/স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত হতে হবে।

টেস্ট করার ক্ষেত্রে বিশেষভাবে নির্দেশনায় বলা হয়, কোডিড-১৯ এর উপসর্গ (সর্দি, কাশি, শ্বাসকষ্ট, মাথা ব্যথা, শরীর ব্যথা, নাকে ঘ্রাণ না পাওয়া, মুখে স্বাদ না পাওয়া, ডায়রিয়া ইত্যাদি) থাকা ব্যক্তি এবং বিগত ১৪ দিনের মধ্যে কোভিড-১৯ পজিটিভ রোগীর সরাসরি সংস্পর্শে এসেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ হলে DHIS-2 সার্ভারে এন্ট্রি দিতে হবে। অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে রিপোর্ট না দিয়ে অনুমোদিত আরটি-পিসিআর ল্যাব থেকে টেস্ট করিয়ে নিশ্চিত হতে হবে এবং ওই রিপোর্ট DHIS-2 এন্ট্রি দিতে হবে।

অ্যান্টিজেন কিট প্রসঙ্গে বলা হয়, ওষুধ প্রশাসন অধিদফতর হতে অনাপত্তি সনদপ্রাপ্ত SD BIOSENSOR (South Korea) ও PANBIO (USA) এর Standard Q COVID-19 Ag Test kits ব্যবহার করতে হবে। পরীক্ষার সর্বোচ্চ মূল্য ৭০০ টাকা হবে। ব্যবহৃত কিটটির নাম উল্লেখ করতে হবে রিপোর্টিংয়ের সময়। রিপোর্টিংয়ের ক্ষেত্রে স্বাস্থ্য অধিদফতরের MIS শাখা হতে আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। রিপোর্টিং এর জন্য একজন ফোকাল পার্সন থাকতে হবে। এসব শর্ত/ নির্দেশনা পালন করবে এই মর্মে অঙ্গীকার নামা প্রদান করতে হবে।

/এসও/এমআর/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
‘মাদক থেকে সেরে ওঠা সম্ভব, দরকার সহমর্মিতা ও সহায়তা’
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
ম্যানগ্রোভের সবুজে ঘেরা চর কুকরি-মুকরি
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী