৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে পোশাক কারখানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৪:৪৭ আপডেট : ২২ জুলাই ২০২১, ১৪:৪৭

তৈরি পোশাক কারখানা (গার্মেন্টস) আগামী ৫ আগস্টের আগে খুলছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বৃহস্পতিবার (২২ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় বিধিনিষেধ কার্যকরে সবার সহযোগিতা চান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘এবার বিধিনিষেধ গতবারের চেয়েও কঠোর হবে। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘অফিস, আদালত, গার্মেন্ট ফ্যাক্টরিসহ সব কিছু বন্ধ থাকবে। এ পর্যন্ত যত সর্বাত্মক কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে সেভাবেই চলবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেহেতু অফিস বা কর্মক্ষেত্র বন্ধ থাকবে, যেহেতু যারা বাড়িতে গেছেন তারা সময় নিয়ে গেছেন, ৫ তারিখের পরেই যেনো তারা আসেন। তাদের তো (বিধিনিষেধ চলাকালে) আসার প্রয়োজন নেই। করোনার সংক্রমণ কমানোর জন্য অবশ্যই বিধিনিষেধ মানতে হবে। ঘরে থাকতে হবে। প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। জরুরি প্রয়োজনে বাইরে বেরুতে হলে ডাবল মাস্ক পরবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। এইটা যদি ১৪ দিনের জন্য করতে পারি তাহলে সংক্রমণ কমবে, নাহলে বাড়তে থাকবে। তা না হলে হাসপাতালে রোগীর যে চাপ সেই চাপ বাসা-বাড়িতে আসবে। অতএব সকলকে সহযোগিতা করতে হবে।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
ইমরান খানের মুক্তির দাবিতে আন্দোলন, ইসলামাবাদে লকডাউন
আ.লীগের লকডাউনে সহিংসতা: গোপালগঞ্জে দুই মামলায় আসামি ৩৬৭, গ্রেফতার ৫
সন্ধ্যার পর ঢাকা আরও ফাঁকা, আতঙ্ক কাটেনি নগরবাসীর
সর্বশেষ খবর
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো