করোনায় নারী মৃত্যু বেড়েছে: স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১৫:৪১ আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৫:৪১

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও সংক্রমণের উপসর্গ নিয়ে নারী মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বুধবার (২৮ জুলাই) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘এটি আমাদের নজরে আছে এবং সংশ্লিষ্টরা কাজ করছেন। তথ্য-উপাত্তগুলো এক জায়গায় হওয়ার পরে আমরা নিশ্চিত তথ্য দিতে পারবো।’

বিভাগভিত্তিক বিশ্লেষণে করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এরপর চট্টগ্রাম বিভাগে, তারপর খুলনায়। সবচেয়ে কম সংখ্যক রোগী মারা গেছেন সিলেট বিভাগে। জেলার তথ্যে ঢাকা জেলায় সবচেয়ে বেশি সংখ্যক রোগী শনাক্ত হয়েছেন, চার লাখ ১৯ হাজার ১২৮ জন। এরপরই বন্দর নগরী চট্টগ্রামের অবস্থান। সেখানে ৭৪ হাজার ১৯৩ জন রোগী এবং সবচেয়ে কম রোগী ১৮ হাজার ৮৩৮ জন শনাক্ত হয়েছে রাজশাহী জেলায়।’

প্রসঙ্গত, মঙ্গলবার (২৭ জুলাই) করোনায় একদিনে মৃত্যু হয় ২৫৮ জনের, যা বাংলাদেশে মহাকারিকালে রেকর্ড। ২৫৮ জনের মধ্যে পুরুষ ১৩৮ জন এবং নারী ছিলেন ১২০ জন। দেশে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ১৯ হাজার ৭৭৯ জনের মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৮ জন এবং নারী ছয় হাজার ৩০১ জন।

/জেএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’, ফিরে দেখা যাক বিতর্কিত ৫ ঘটনা
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
মরিয়মের পরিবারের সঙ্গে এমপি গাজী নজরুলের আপস 
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
পিকআপচালক হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
অস্টেনের রোমান্সে ডিওরের নতুন সাজ, প্যারিস মাতালেন জোনাথন অ্যান্ডারসন
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো