শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সভাপতি গ্রেফতার

যশোর প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ১৮:২৩আপডেট : ২৯ জুলাই ২০২১, ১৮:২৩

যশোরের অভয়নগরে আব্দুর সবুর শেখ (৬০) নামের এক মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে ওই প্রতিষ্ঠানের এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে বুধবার (২৮ জুলাই) রাতে অভয়নগর থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ওই শিক্ষিকা মাদ্রাসার আবাসিক হলে তার রুমে ঘুমিয়ে ছিলেন। তখন আব্দুস সবুর শেখ তার কক্ষে ঢুকে তার স্বামীকে ডাকতে থাকেন। স্বামী বাসায় নেই জেনে তিনি শিক্ষিকাকে জাপটে ধরেন। চিৎকার করলে আব্দুর সবুর শেখ দৌড়ে পালিয়ে যান। এরপর ওই শিক্ষিকা বিচার চেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে মৌখিক অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় মাদ্রাসায় সালিশি বৈঠক হয়।

বৈঠক চলাকালে এলাকাবাসী হঠাৎ মাদ্রাসায় প্রবেশ করে সভাপতির শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর পুলিশ বাড়ি থেকে সবুরকে আটক করে থানায় নিয়ে যায়। রাত ১১টার দিকে ওই শিক্ষিকা অভয়নগর থানায় আব্দুর সবুরের বিরুদ্ধে মামলা করেন।

ওই মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক মো. নুরজালাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামিম হাসান বলেন, ‘এক মাদ্রাসার শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে বুধবার রাতে নিয়মিত মামলা হয়েছে। অভিযুক্ত মাদ্রাসা সভাপতিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
অপরাধবিরোধী অভিযানে তেজগাঁও বিভাগে গ্রেফতার ৫২  
রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী রিমান্ডে
মাইক্রোবাসে তুলে নিয়ে ব্যবসায়ীর ৫৭ ভরি স্বর্ণ লুট: গ্রেফতার ৯
সর্বশেষ খবর
সোনাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু
সোনাই নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো দৃষ্টিনন্দন সেতু
চ্যালেঞ্জে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মধ্যবিত্তের সামনে আরও কঠিন দিন
চ্যালেঞ্জে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, মধ্যবিত্তের সামনে আরও কঠিন দিন
কোটিপতিদের ‘আইভি থেরাপি’ নিয়ে নতুন হুলস্থুল
কোটিপতিদের ‘আইভি থেরাপি’ নিয়ে নতুন হুলস্থুল
প্রাণ প্রিয় বন্ধুর খোঁজ নেবেন না আজ?
প্রাণ প্রিয় বন্ধুর খোঁজ নেবেন না আজ?
সর্বাধিক পঠিত
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ