আসন সংখ্যার বেশি যাত্রী বহন করা যাবে না: বিআরটিএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০২১, ১০:৪৭আপডেট : ১০ আগস্ট ২০২১, ১০:৫১

করোনার ভয়াবহ প্রকোপ কমাতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ উঠে যাচ্ছে আজ মঙ্গলবার (১০ আগস্ট) থেকে। আগামীকাল থেকে চলবে গণপরিবহন। করোনার সংকটকালে এবার পূর্ণ আসনে যাত্রী পরিবহনের অনুমতি দিয়েছে সরকার। তবে কোনওভাবেই আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী বহন করা যাবে না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণপরিবহনে আসন সংখ্যার চেয়ে বেশি কিংবা দাঁড়িয়ে কোনও যাত্রী বহন করা যাবে না। সড়কপথে পরিবহন চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবে।

একই সঙ্গে করোনাকালের আগের ভাড়া আগামীকাল থেকে বলবৎ হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরিবহনে যাত্রী, চালক, সুপারভাইজার কন্ট্রাকটর, হেলপার এবং টিকিট বিক্রয় কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গের মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং তাদের প্রয়োজনীয় হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা রাখতে হবে। যাত্রার শুরু এবং শেষে যানবাহন পরিষ্কার পরিচ্ছন্ন সহ জীবাণুনাশক দিয়ে জীবাণুমুক্ত করতে হবে।

এছাড়া যানবাহনের মালিকগণকে যাত্রীদের হাত, ব্যাগ মালপত্র জীবাণুনাশক ছিটিয়ে জীবাণুমুক্তকরণের ব্যবস্থা করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে।

গণপরিবহনের স্বাস্থ্যবিধি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় বিষয় মেনে না চললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

/এসএস/ইউএস/
সম্পর্কিত
ঢাকায় আজও বৃষ্টিতে জলাবদ্ধতা, মানুষের চরম ভোগান্তি
ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
রাজধানীতে মাদ্রাসায় বিস্ফোরণ, ঘুমিয়ে থাকা ৫ শিশু শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
রাজধানীতে ডিবির অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৭
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
কিউএস আফ্রিকা ফোরামে অংশ নিলো এআইইউবি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ, জাতীয় পার্টির নানা কর্মসূচি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ 
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী
আমার প্যান্টের পকেটে হাত দিলেই টিস্যু বের হবে: প্রধানমন্ত্রী