এক মিনিটে করোনার ২ ডোজ টিকা পেলেন তিনি

খুলনা প্রতিনিধি
১০ আগস্ট ২০২১, ১৯:২০আপডেট : ১০ আগস্ট ২০২১, ১৯:২০

খুলনায় এক মিনিটের ব্যবধানে মো. রোকনুজ্জামান (৩৬) নামের এক ব্যক্তিকে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে খুলনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ আগস্ট গণটিকার পরীক্ষামূলক কার্যক্রমের দিন এক বৃদ্ধাকে একই সময়ে দুই ডোজ টিকা দেওয়ার অভিযোগ ওঠে।

টিকা গ্রহণকারী রোকনুজ্জামান কয়রা উপজেলার বাসিন্দা। তবে বর্তমানে খুলনা সদরের দক্ষিণ টুটপাড়ায় বসবাস করছেন।

তিনি বলেন, ‘দুপুরে টিকা নিতে হাসপাতালের টিকা কক্ষে ঢুকে চেয়ারে বসি। এ অবস্থায় একজন নার্স এসে প্রেশার আছে কি-না জানতে চেয়ে টিকা দেন। এরপরই আরেকজন নার্স এসে আমাকে কিছু জিজ্ঞাসা না করেই আবার টিকা দেন। এক মিনিটের মধ্যেই এ কাজ সম্পন্ন হয়।’ দুই ডোজ টিকা নেওয়ার পর শরীর দুর্বল লাগছে বলে জানান তিনি।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, ‘নার্সরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এত এত কার্যক্রমের মাঝে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। ভুল হলে তা শোধরানোর পথও আছে। হাসপাতাল থেকে আমাকে জানায়নি কিছু। খোঁজ নিয়ে দেখছি ঘটনা কী হলো।’

/এফআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে