পুলিশ কর্মকর্তাকে দেওয়া হলো দুই টিকার দুই ডোজ! 

হবিগঞ্জ সংবাদদাতা 
১৪ আগস্ট ২০২১, ১৮:৩৮আপডেট : ১৪ আগস্ট ২০২১, ১৮:৩৮

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দাশকে করোনার দুই ধরনের টিকার দুটি ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। করোনা ভ্যাকসিন হিসেবে তাকে দেওয়া হয়েছে অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের প্রথম ডোজ। তবে শনিবার (১৪ আগস্ট) দ্বিতীয় ডোজ হিসেবে তাকে সিনোফার্মের টিকা পুশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ দাশ।   

জানা যায়, এসআই বিদ্যুৎ দাশ গত ১১ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) নেন। কিন্তু মজুত না থাকায় দ্বিতীয় ডোজ দিতে দেরি হয়। চার মাস পর গত শুক্রবার (১৩ আগস্ট) বিদ্যুৎ দাশের মোবাইলে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার বার্তা আসে। পরে শনিবার (১৪ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেন। কিন্তু টিকা কার্ড হাতে নিয়ে দেখেন দ্বিতীয় ডোজে তাকে সিনোফার্মার টিকা দেওয়া হয়েছে। 

এ বিষয়ে পুলিশ কর্মকর্তা বিদ্যুৎ দাশ বলেন, গত ১১ এপ্রিল করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড) গ্রহণ করি। কিন্তু মজুত শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ নিতে দেরি হয়। শুক্রবার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার এসএমএস এলে সকালে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। এসময় টিকাদানকারী কর্মী জোৎস্না বিশ্বাসকে আমি বলি, যে প্রথম ডোজে আমি অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড নিয়েছি। আমাকে যেনও সেটাই দেওয়া হয়। কিন্তু টিকা নেওয়ার পর পর উনি আমাকে বলেন সিনোফার্মার ডোজ দেওয়া হয়েছে। বিষয়টি আমি কর্তব্যরত চিকিৎসককে জানিয়েছি। উনি বলেছেন পার্শ্বপ্রতিক্রিয়া হলে যোগাযোগ করার জন্য।

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মনির হোসাইন বলেন, বিষয়টি আমাকে জানানো হয়েছে। আমি সিভিল সার্জন অফিসকে বিষয়টি জানিয়েছি। সিভিল সার্জন অফিস থেকে বলা হয়েছে উনাকে পর্যবেক্ষণে রাখার জন্য। কোনও পাশ্বপ্রতিক্রিয়া দেখা দিলে উনাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ইরানের সঙ্গে চুক্তি করতে ট্রাম্প এখনও প্রস্তুত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
মোবাইল আসক্তি নিয়ে বকা, অভিমানে ঘর ছাড়ে অষ্টম শ্রেণির ছাত্রী: অবশেষে উদ্ধার
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেলো অটোরিকশা, ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা