রাবিতে ভর্তি পরীক্ষা শুরু ৪ অক্টোবর

রাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৪:৫০ আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৪:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আবারও পুনর্নির্ধারণ করা হয়েছে। আগামী ৪ অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স রুমে রুটিন উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ অক্টোবর ‌‘সি’ (বিজ্ঞান) ইউনিট, ৫ অক্টোবর ‘এ’ (মানবিক) ইউনিট ও ৬ অক্টোবর ‘বি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা, দুপুর ১২টা থেকে ১টা ও বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় বিদেশি শিক্ষার্থীদের ভর্তির আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd-এর  admission মেন্যু থেকেও দেখা যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
৮৩ জন নিয়োগ পেলেও মেধাতালিকায় ৫৪তম হওয়া জাহিদ চাকরি পাননি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ১৫ নভেম্বর
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
সর্বশেষ খবর
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
আশুলিয়ায় বিস্ফোরণ: আলামত জব্দেই পুলিশের ছয় দিন শেষ, গ্রেফতার নেই
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর, ২০২৬)
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
নভেম্বরে মেসিবিহীন আর্জেন্টিনা দলে চমক আসছে!
কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
উয়েফা নেশনস লিগ কেইনের পেনাল্টি মিস, ইংল্যান্ডকে হারিয়ে যাত্রা শুরু স্পেনের
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?