দুই কোটি ১৭ লাখ টিকা দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০২১, ২২:৫৭আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২২:৫৭

দেশে এ পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৯ লাখ ৪৩ হাজার ৭২০ ডোজ। এর মধ্যে ২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুত আছে ৯২ লাখ ১৫ হাজার ৫৭০ ডোজ।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

২ কোটি ১৭ লাখ ২৮ হাজার ১৫০ ডোজের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৯৫৪ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৫৯ লাখ ৩০ হাজার ১৯৬ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ কেউ পাননি, তবে এদিন এই টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪৭ হাজার ৫৭৬ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৮ লাখ ৯৬ হাজার ৫৮ ডোজ।

পাশাপাশি আজ  ফাইজারের প্রথম ডোজ কাউকে দেওয়া হয়নি এবং  দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯১ হাজার ৭৯০ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে ৯১ হাজার ৭৯০ ডোজ।

এছাড়া ৮১ লাখ ৩ হাজার ১১৪ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। এর মধ্যে মঙ্গলবার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬৮০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩৩ হাজার ৩৫২ জন।  

মডার্নার টিকা এ পর্যন্ত দেওয়া হয়েছে ২৬ লাখ ৩৭ হাজার ১৮৮ ডোজ। এর মধ্যে মঙ্গলবার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ হাজার ৮১১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২০ হাজার ৩৯১ জনকে।

এদিকে এখনও পর্যন্ত টিকার জন্য সারাদেশে নিবন্ধন করেছেন ৩ কোটি ২৯ লাখ ৬৮ হাজার ৪৬৬ জন।

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম