সিলেট-৩ আসনে ভোট ৪ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৪:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৬:৪৮

আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২৩ আগস্ট) নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দুই দিন আগে এটি বন্ধ করা হয়েছিল, তাই ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনি প্রচারণা চালাতে পারবেন।

সিলেট-৩ আসনে দুইবার তারিখ দিয়েও ভোট সম্পন্ন করতে পারেনি ইসি। সর্বশেষ ২৮ জুলাই এই আসনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ভোটের দুই দিন আগে, ২৬ জুলাই এই আসনের নির্বাচন ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। এরপর গত ৫ আগস্ট এই আসনের নির্বাচন আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন আদালত। আইন অনুযায়ী, ৬ সেপ্টেম্বরের মধ্যে এই আসনে ভোটগ্রহণের বাধ্যবাধকতা ছিল।

/ইএইচএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ দিয়েছে ইসি 
রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে মনোনয়নপত্র দাখিল হয়েছে তিনটি
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিলো বিএনপি
সর্বশেষ খবর
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
ক্লিওপেট্রা কি সত্যিই সাপের কামড়ে মারা গিয়েছিলেন?
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা