রিয়ালের জয়ে বার্সার শিরোপা উৎসবের অপেক্ষা বাড়লো

স্পোর্টস ডেস্ক
১৫ মে ২০২৫, ১০:০০আপডেট : ১৫ মে ২০২৫, ১০:৪৫

মায়োর্কার কাছে রিয়াল মাদ্রিদ হারলেই গতকাল রাতে শিরোপা উৎসব করতে পারতো বার্সেলোনা। শুরুতে গোল হজম করে লস ব্লাঙ্কোস তেমন আভাসও দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ায় শিরোপা উৎসবের জন্য অপেক্ষা বেড়েছে বার্সেলোনার। 

এই জয়ে রিয়াল মাদ্রিদ কাতালান জায়ান্টদের সঙ্গে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে চারে। অবশ্য বার্সার পরের ম্যাচ এস্পানিওলের সঙ্গে। ওই ম্যাচ জিতলে শিরোপা ঘরে তুলবে ইয়ামালরা। 

বার্সার শিরোপা উৎসব বিলম্বিত করতে মাদ্রিদের প্রয়োজন ছিল জয়। কিন্তু মায়োর্কার মার্টিন ভ্যালজেন্টসের ১১ মিনিটের গোলের পর বেশির ভাগ সময় পিছিয়েই ছিল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের সমতা ফেরানো গোল ও ৯৫ মিনিটে জ্যাকোবো র‌্যামনের স্ট্রাইকের কল্যাণে তারা বার্সার শিরোপা উৎসব একটু পেছাতে পেরেছে।

মূলত রবিবারই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের পরাজয় বার্সেলোনাকে শিরোপা জয়ের একবারে দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। মাদ্রিদ এই ম্যাচ জিতেছে প্রাণভোমরাদের অনুপস্থিতিতে। চোটের কারণে ছিলেন না ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো গোস। শুরুর দিকে সুযোগ তৈরি করেও ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের ১৮ বছর বয়সী স্ট্রাইকার এন্দ্রিক। তার পর মায়োর্কা অগ্রগামিতা পেলে ৬৮ মিনিটে পায়ের দারুণ কারিকুরি আর তিন মায়োর্কা খেলোয়াড়কে কাটিয়ে সমতা ফেরান এমবাপ্পে। ফরাসি তারকার এটি মৌসুমের ৪০তম গোল। তার পর ম্যাচটা সমতায় শেষ হওয়ার দিকেই এগিয়ে যাচ্ছিল। নির্ধারিত সময়ের মধ্যে অনেক চেষ্টা করেও গোল পাচ্ছিল না তারা। কিন্তু যোগ হওয়া পঞ্চম মিনিটের সময়ে ২০ বছর বয়সী ডিফেন্ডার জ্যাকোবো র‌্যামনের গোল নিশ্চিত করে রিয়ালের জয়। 

/এফআইআর/ 
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি