যুক্তরাষ্ট্র থেকে আসছে ফাইজারের ১০ লাখ ডোজ টিকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২১, ১৪:০৮আপডেট : ২৪ আগস্ট ২০২১, ১৯:২২

যুক্তরাষ্ট্র থেকে উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা আসছে ৩০ আগস্ট। ওই দিন সন্ধ্যা সোয়া ৭টায় টিকার এ চালান কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে সোমবার (২৩ আগস্ট) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা পাওয়া যাওয়ার কথা জানান। সেই ৬০ লাখ ডোজ টিকার অংশ হিসেবে এই ১০ লাখ ডোজ আসছে ৩০ আগস্ট।

পরবর্তী সময়ে ক্রমান্বয়ে আরও ৫০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মন্ত্রণালয় জানায়, ওই দিন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন  ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর. মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

/এসও/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
নিয়োগপত্র থেকে হাজিরা খাতা সবই নকল, দিতেন প্রথম মাসের বেতনও!
নিয়োগপত্র থেকে হাজিরা খাতা সবই নকল, দিতেন প্রথম মাসের বেতনও!
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা এখন প্রায় ১৫ শতাংশ! 
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়ের সম্ভাবনা এখন প্রায় ১৫ শতাংশ! 
জয়ের কাছে থেকেও শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
জয়ের কাছে থেকেও শান্ত বললেন, ‘ফল নিয়ে ভাবছি না’
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
শাপলা-ইলিশ থেকে ফ্রিল শাড়ি, মিস ওয়ার্ল্ডের মঞ্চে সামাঞ্জারের ফ্যাশন
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
যে কারণে নীরবে উদ্বোধন হলো ভারত-বাংলাদেশ মৈত্রীস্তম্ভ পার্ক
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর