টিকার দ্বিতীয় ডোজের আওতায় ৮২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২১, ২১:৪৯ আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২১, ২২:২১

দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এরমধ্যে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ২৭১ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে এক কোটি ২০ লাখ ২৮ হাজার ৪৫৯ ডোজ।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার ৮৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৮২ লাখ ৮ হাজার ৩৭৯ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার ভ্যাকসিন। বুধবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, বুধবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৭৪ হাজার ৭৮৩ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ হাজার ৪৬৩ জন। এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে মোট ১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ২৭৬ ডোজ।

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬২৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ জন। আর এ পর্যন্ত ফাইজারের টিকা দেওয়া হয়েছে মোট ৯৭ হাজার ৮০৮ ডোজ।

এ পর্যন্ত সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে মোট ১ কোটি ২১ লাখ ৪৭ হাজার ৫৮৭ ডোজ। এরমধ্যে আজ  প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ১১ হাজার ৭৩৫ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৭৩৪ জন। 

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে মোট ৩৩ লাখ ৬৬ হাজার ৬০০ ডোজ। এরমধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭২ হাজার ৬৯২ জনকে।

এদিকে গত ৩১ আগস্ট পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ২২৩ জন।

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে দগ্ধ ৫ ছাত্রীর ম‌ধ্যে ২ জনের মৃত্যু
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
শাহজালালে ১৬ লাখ টাকার বিদেশি মদ জব্দ
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী গ্রেফতার
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো