কোটির ঘরে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২১, ০১:০৭ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৮

গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের প্রথম দিন ছিল মঙ্গলবার। এদিন দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ ডোজ টিকা। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে।

এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৭৩ লাখ ১৬ হাজার ৪১০ ডোজ টিকা মজুত আছে। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন। 

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৯৮ জনকে। 

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ জন। 

এছাড়া সিনোফার্মের টিকা  প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ৫০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৪৭৩ জন।  

মডার্নার টিকা প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৪৮ জনকে।

এছাড়া এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন।

/এসও/এফএএন/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
সমালোচিত সিনেমাটি ছয় দিনেই আয় করে ফেলেছে ১০০ কোটি
ফের বাড়লো স্বর্ণের দাম
ফের বাড়লো স্বর্ণের দাম
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
দুর্বল হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরকে সংকেত নামানোর নির্দেশ 
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
‘এআইয়ের গডমাদার’ ফেই-ফেই লির ওয়ার্ল্ড ল্যাবস কেন কিনছে এএমডি?
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ