শ্রম মন্ত্রণালয়ের কর্মচারীরা দেরিতে এসে আগে যান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩৫আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪১

শ্রম মন্ত্রণালয়ে কর্মকর্তা-কর্মচারীরা সঠিক সময়ে অফিসে আসেন না। দেরি করে আসেন, আবার চলেও যান অফিস ছুটির আগে কাউকে কিছু না বলে। সরকারি কাজে এক ধরনের খাম-খেয়ালিপনা চলছে শ্রম মন্ত্রণালয়ে। বিষয়টি নজরে এসেছে উর্ধ্বতন কর্তৃপক্ষের। কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে উপস্থিতি নিশ্চিত করতে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অফিস আদেশ জারি করেছে শ্রম মন্ত্রণালয়। আদেশে ৫টি অনুশাসন দেওয়া হয়েছে। এসব অনুশাসন পালনের নির্দেশনাও রয়েছে অফিস আদেশে।

শনিবার (১১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের  আদেশে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, এ মন্ত্রণালয়ে কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে অবহিত না করেই অফিসে অনুপস্থিত থাকেন। অনেক কর্মকর্তা-কর্মচারী দেরিতে কর্মস্থলে আসেন এবং অফিস সময় শেষ হওয়ার আগেই কর্মস্থল ত্যাগ করেন। এতে দাফতরিক কাজে বিঘ্ন সৃষ্টি হয়।

এর ফলে প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দাফতরিক কাজের গতিশীলতা অব্যাহত রাখার স্বার্থে পাঁচটি অনুশাসন প্রতিপালন করতে বলা হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়, কোনও কর্মকর্তা-কর্মচারী নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া কেউ অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না। ব্যক্তিগত বা পারিবারিক কারণে তাৎক্ষণিক ও জরুরি ছুটির প্রয়োজন হলে নিয়ন্ত্রণকারী কর্মকর্তাকে টেলিফোনে জানিয়ে ছুটি ভোগ করতে হবে।  এক্ষেত্রে ছুটি ভোগ শেষে নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কাছ থেকে ছুটি ভোগের  অনুমোদন নিতে হবে ও ছুটি মঞ্জুরের মূলকপি প্রশাসন শাখায় পাঠাতে হবে।

অফিস আদেশে উল্লেখ করা হয়, নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া দেরিতে কর্মস্থলে আসা করা যাবে না। নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ছাড়া অফিস সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ করা যাবে না এবং কর্মস্থল ত্যাগ করার ক্ষেত্রে সরকারি ছুটির দিন হলেও আবশ্যিকভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেতে দুই পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ
হাল্যান্ড প্রেমে মজেছে বিশ্ব: শুধু গোল নয়, মনোবিজ্ঞান বলছে কারণ অন্য
হাল্যান্ড প্রেমে মজেছে বিশ্ব: শুধু গোল নয়, মনোবিজ্ঞান বলছে কারণ অন্য
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স
দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী
দেশের হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর কাজ চলছে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ