কমিউটার ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে ২ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:১৬

ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী মেইল এক্সপ্রেস কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের ছুরিকাঘাতে দুই যাত্রী নিহত ও একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে জয়দেবপুর থেকে গফরগাঁওয়ে যাওয়ার পথে মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার বাসিন্দা ওয়াহেদ আলীর ছেলে নাহিদ (৪০) ও শেরপুরের ফারুখ (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মাঝপাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে রুবেল মিয়া (২২)। তিনি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে জংশনের জিআরপি থানার ওসি মামুন রহমান জানান, বৃহস্পতিবার বিকালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেন সন্ধ্যায় জয়দেবপুর স্টেশন পার হলে গফরগাঁওয়ের মাঝামাঝি স্থানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ছাদে থাকা যাত্রীদের ছুরিকাঘাত করে ডাকাতরা। এতে তিন জন আহত হন।

রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি জামালপুর স্টেশনে পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষ আহত তিন যাত্রীকে উদ্ধার করে জামালপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে দুই জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত রুবেল মিয়ার চিকিৎসা চলছে বলে জানান ওসি।

/এএম/ /এসএইচ/
সম্পর্কিত
ডাকাতি করতে গিয়ে হত্যা, খুনিদের যেভাবে ধরলো পুলিশ
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সুন্দরবনের ‘সুমন বাহিনী’র ৭ দস্যুর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের