আরব আমিরাতের ফ্লাইট: অপেক্ষা আরও ৪৮ ঘণ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপন সম্পন্ন হলেও সংযুক্ত আরব আমিরাতের যাত্রীদের যাত্রা শুরু করতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের করোনার পরীক্ষা কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, এখানে কোনও সমস্যা নেই। সব ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হয়েছে। ফ্লাইট পরিচালনার ব্যাপারে আর কোনও ধরনের বিধিনিষেধও নেই। তবে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। 

কেন আরও ৪৮ ঘণ্টা লাগবে- বিষয়টি ব্যাখ্যা করে প্রতিমন্ত্রী বলেন, এই সময়ে যাত্রীদের পিসিআর পরীক্ষা করতে হবে। এ ছাড়াও এয়ারলাইনসগুলোরও টিকিট বিক্রি করতে হবে। সবকিছু মিলিয়ে এই সময় লাগবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান জানিয়েছেন, বিমানবন্দরে ল্যাব স্থাপন করা হয়ে গেছে। আজ বিমানবন্দরের ৯৬ কর্মকর্তার নমুনার টেস্ট রান চলছে। টেস্ট রান সাকসেসফুল হলে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বেবিচককে জানিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতর বিকালে একটা সংখ্যা জানিয়ে দেবেন, কী পরিমাণে যাত্রী এখানে পরীক্ষা করা যাবে। সে অনুপাতেই এয়ারলাইনসগুলোকে অবহিত করা হবে টিকিট বিক্রি শুরু করার জন্য। এসব কিছুর জন্য ৪৮ ঘণ্টা সময় লাগবে।

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতগামীদের দুটো পরীক্ষা করতে হয়। একটি ৪৮ ঘণ্টা আগে, আরেকটি যাত্রার ছয় ঘণ্টা আগে। যে ছয়টি প্রতিষ্ঠান বিমানবন্দরে করোনা পরীক্ষার কাজ করছে, তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) যাচাই করতে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। সন্ধ্যা ৬টার মধ্যে সেটির সম্মতি এসে যেতে পারে। 

অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়ে বেবিচক চেয়ারম্যান বলেন, সরকারের পক্ষ থেকে যথাযথ চেষ্টা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী, প্রবাসীকল্যাণমন্ত্রী ও বেসামরিক বিমানমন্ত্রী এবং সংশ্লিষ্ট এই তিন মন্ত্রণালয়ের সচিবরা বিমানবন্দরে এসেছেন। আমরা সংঘবদ্ধভাবে এখানে চেষ্টা করেছি পিসিআর ল্যাব চালু করার জন্য। কিন্তু, এটা আমাদের হাতের বাইরে ছিল। এসওপিগুলো অনুমোদন করার এখতিয়ার আমাদের নেই। সংযুক্ত আরব আমিরাতের সম্মতি এখনও আসেনি। তারা দেখছে, এখানকার পরীক্ষার পদ্ধতির গ্রহণযোগ্যতা আছে কি না। সেটা (সম্মতি) আসার পর আমরা অনুমোদন দিতে পারবো।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
ইরানের সঙ্গে সব বাণিজ্য-আর্থিক লেনদেন স্থগিত আমিরাতের
শাহজালালে ১ কোটি ৭৮ লাখ টাকার মালামাল জব্দ 
সর্বশেষ খবর
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
ব্যাংক কর্মকর্তা পরিচয়ে ফোন, চিকিৎসকের সাড়ে ৩ লাখ টাকা উধাও
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
‘কিশোর গ্যাংয়ের’ হামলায় ইসলামী আন্দোলনের নেতা নিহত
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
দোকানে অস্ত্র রেখে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা, ধরা পড়লেন নিজেরাই
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, উদ্ধারে ৯৯৯-এ সহযোগীর ফোন
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল