পদ্মা সেতুর বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করেছে: ওবায়দুল কাদের

শরীয়তপুর প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কারণেই পদ্মা সেতু এখন দৃশ্যমান। অনেকেই এই সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু প্রধানমন্ত্রী এতে পাত্তা দেননি। আগামী জুনের মধ্যেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় শরীয়তপুরের নড়িয়ায় মুলফৎগঞ্জ পদ্মা নদীর পাড় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দোয়া ও কোরআন শরিফ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

শরীয়তপুরের নড়িয়ায় শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া ও কোরআন শরিফ বিতরণ করা হয়

ওবায়দুল কাদের বলেন, আজ আমাদের আনন্দের দিন। এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মগ্রহণ করেছেন। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা ধন্য। আমরা তার জন্য দোয়া করবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর-২ আসনের সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক অনল কুমার দে প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার 
শেখ হাসিনার উদ্দেশে চিফ প্রসিকিউটরসাহস থাকলে দেশে এসে জুলাই হত্যাযজ্ঞের বিচার মোকাবিলা করুন
সর্বশেষ খবর
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াতের ২ সদস্য বহিষ্কার
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
জামায়াত কি আসলেই শরিয়াভিত্তিক রাষ্ট্র গড়তে চায়?
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
যুদ্ধের মধ্যেও কীভাবে ‘নিরপেক্ষ’ থাকছে এরদোয়ানের তুরস্ক
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
কুষ্টিয়ায় আনিস আলমগীর-শাওন-মাহিসহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সর্বাধিক পঠিত
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামিদামি হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
প্রাক্তন দুই স্ত্রীর শুভকামনা সঙ্গে নিয়ে আজ আমিরের বিয়ে
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়
শেরওয়ানির জন্য ফ্লাইট আটকে রাখার অভিযোগে তোলপাড়, ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়