মাগুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ৪

মাগুরা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ১৯:৪৯আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২১:০১

মাগুরার সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) বিকালে উপজেলার জগদল ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রহমান মোল্লা (৫৫), সবুর মোল্লা (৫২), কবির মোল্লা (৫০) ও ইমরান হোসেন (২৫)।

সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, সদরের জগদল ইউনিয়নের ৩নং ইউনিয়নের বর্তমান সদস্য নজরুল ইসলাম এবং প্রতিপক্ষ সবুর মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধ থেকে আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সবুর মোল্লার পক্ষে সৈয়দ হাসান নামের একজনকে একই ওয়ার্ডে সদস্য প্রার্থী ঘোষণা করা হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সন্ধ্যায় জগদল মাঝিপাড়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় উভয় পক্ষ ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম চার জন নিহত ও ২০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম