‘কোনও শিশু যেন শেখ রাসেলের মতো হত্যাকাণ্ডের শিকার না হয়’

 বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৯:০৫আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১৫

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতার সর্বকনিষ্ঠ সন্তান শেখ রাসেলের কোনও অপরাধ ছিল না, নিষ্পাপ শিশু ছিল সে। শিশু রাসেল আজ বেঁচে থাকলে পরিবারের ঐতিহ্যকে ধারণ করে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতো। দুঃখের বিষয় সে সুযোগ জাতি পেলো না। বাংলাদেশের কোনও শিশু যেন অমানবিক আচরণ এবং এ রূপ হত্যাকাণ্ডের শিকার না হয়—এই ব্রত সবাইকে ধারণ করতে হবে।’

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে ‌‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।

এর আগে সংসদ সচিবালয় মসজিদে শেখ রাসেলসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রথমবারের মতো এমন প্রশংসনীয় উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন স্পিকার।

শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাল্যকাল থেকে শেখ রাসেল ক্রীড়াপ্রেমী ছিল। বাল্যকালে সে তার খেলনা সামগ্রী বন্ধুদের মধ্যে বিতরণ করতে খুব পছন্দ করতো। বঙ্গবন্ধুর এই গুণটি রাসেল পেয়েছিল। এই শিশু রাসেল হত্যার বিচার করতে আমাদের অনেক সময় লেগে গেলেও বঙ্গবন্ধু হত্যার বিচারের পাশাপাশি তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার বিচারকাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। ঘাতকদের অনেককেই শাস্তি দেওয়া সম্ভব হয়েছে।’

স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিশুদের সব ধরনের সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত সচেতন। শিশুর মৌলিক চাহিদা থেকে শুরু করে সুস্থ মানুষ হিসেবে মানবিক গুণাবলি বিকশিত হওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। শিশুদের বেড়ে ওঠার জন্য ভালোবাসাপূর্ণ মানবিক পরিবেশ নিশ্চিতের মাধ্যমে শিশু শেখ রাসেলের প্রতি সবার আবেগ ও ভালোবাসা পূর্ণতা পাবে।’

বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, ‘শেখ রাসেলের হত্যা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনা।’ এ সময় শিশু রাসেলসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের পলাতক হত্যাকারীদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘শেখ রাসেল হত্যাকাণ্ড ইতিহাসের সহিংস, বর্বর, পৈশাচিক ও বেদনাদায়ক একটি ঘটনা। ১৯৭৫ এর ১৫ আগস্টের কাল রাতে শেখ রাসেলের মতো ছোট শিশু রক্ষা পায়নি। শিশু রাসেল ছিল ফুলের মতো নিষ্পাপ।’

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এবং পরিচালক মো. তারিক মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও সংসদ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ফোরামের সভাপতি উপসচিব এ কে এম জি কিবরিয়া মজুমদার সূচনা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সাবেক স্পিকার শিরীন শারমিন জামিনে মুক্ত
ড. শিরীন শারমিনের গ্রেফতার ও পরবর্তী ঘটনায় আসকের উদ্বেগ
শিরীন শারমিনের শুনানিতে আইনজীবীদের হট্টগোল, সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন বিচারক
সর্বশেষ খবর
বিশ্বকাপে প্রথম নকআউটের স্বপ্ন নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি কানাডা
বিশ্বকাপে প্রথম নকআউটের স্বপ্ন নিয়ে বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি কানাডা
প্রতিরক্ষায় ৪২ হাজার কোটি টাকা: আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে কতটা?
প্রতিরক্ষায় ৪২ হাজার কোটি টাকা: আধুনিকায়ন ও রক্ষণাবেক্ষণে কতটা?
স্মার্টফোন নিরাপদ রাখতে আজই বদলে ফেলুন এই ৫ অভ্যাস
স্মার্টফোন নিরাপদ রাখতে আজই বদলে ফেলুন এই ৫ অভ্যাস
‘কেন ভালোবাসো?’ এই প্রশ্নটি যে কারণে করবেন না
‘কেন ভালোবাসো?’ এই প্রশ্নটি যে কারণে করবেন না
সর্বাধিক পঠিত
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
১ জুলাই থেকে নতুন পে-স্কেল, কার কত বেতন
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
পেনশনের ৩০ শতাংশ গ্র্যাচুয়িটি পাবেন বেসরকারি চাকরিজীবীরা
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
বিএসএফের পুশইনের পর সীমান্তে আটকে থাকা বৃদ্ধের পরিচয় মিলেছে
দেশে ফের ভূমিকম্প অনুভূত
দেশে ফের ভূমিকম্প অনুভূত