‘জলবায়ু সম্মেলনে দেশের স্বার্থরক্ষার কৌশল আরও জোরদার করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২১, ১৮:১১আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১৮:১১

আসন্ন জলবায়ু সম্মেলনে দেশের স্বার্থরক্ষার কৌশলকে আরও জোরদার করতে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক পদ্ধতি গ্রহণের দাবি জানিয়েছে নাগরিক সমাজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) আসন্ন জলবায়ু সম্মেলন ‘কপ-২৬: সরকারি অবস্থান এবং নাগরিক সমাজের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক ওয়েবিনারে বক্তারা এ দাবি জানান।

কোস্ট ফাউন্ডেশন, অরগানাইজেশন ফর স্যোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট (এওএসইডি), সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি), কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক (ক্লিন) এবং ইক্যুইটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশে (ইক্যুইটিবিডি) যৌথভাবে এই ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। ইকুইটিবিডি’র রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় ওয়েবিনারে বক্তব্য রাখেন কক্সবাজার-২ এর এমপি আশেক উল্লাহ রফিক, পরিবেশ অধিদফতরের পরিচালক মীর্জা শওকতসহ আরও অনেকে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইকুইটিবিডি’র  সৈয়দ আমিনুল হক।

সাবের হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশের পক্ষ থেকে আলোচনার প্রবাহকে বাংলাদেশের অনুকূলে নিয়ে আসার চেষ্টা অবশ্যই থাকবে। এর বাইরেও আমাদের প্রধানমন্ত্রী উন্নতদেশগুলোকে বাস্তবসম্মতভাবে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস লক্ষ্যমাত্রা মেনে চলতে উৎসাহিত করবেন এবং জিসিএফ তহবিলে ১০০ বিলিয়ন জোগান দেওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন।

মির্জা শওকত বলেন, আমরা কপ ২৬-এর জন্য একটি অবস্থান তৈরি করেছি এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে বিষয়গুলো নিয়ে সমন্বয় প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘সরকারের অবস্থান প্রাথমিকভাবে অর্থ ও প্রযুক্তির ওপর জোর দেবে এবং আমরা চেষ্টা করবো জিসিএফ তহবিলে অভিযোজনের জন্য ৫০ ভাগ বরাদ্দ রাখার ব্যাপারে একটি ঐকমত্য প্রতিষ্ঠা করতে।

মূল প্রবন্ধে সৈয়দ আমিনুল হক সরকারি প্রতিনিধিদলের কাছে বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে আছে-বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার জন্য উন্নত এবং প্রধানদূষণকারী দেশগুলোর অবদান এবং অর্থনৈতিক আয়তনের ভিত্তিতে এনডিসির পুনর্বিবেচনা করা, উন্নত দেশগুলোকে অবশ্যই জিসিএফ - এর বাইরে অতিরিক্ত তহবিল নিশ্চিত করতে হবে, যাতে ক্ষয়-ক্ষতি হ্রাস করা যায় এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানো সম্ভব হয়, জিসিএফকে তার অর্থায়ন প্রক্রিয়াকে সহজ করতে হবে, যাতে প্রস্তুতিমূলক কর্মসূচি ও প্রকল্প প্রস্তাব তৈরি ও বাস্তবায়নের উভয় ক্ষেত্রেই সহজে অর্থ পাওয়া যায় এবং ইউএনএফসিসিসি ক্লাইমেট টেকনোলজি সেন্টার নেটওয়ার্কের মাধ্যমে অতি বিপদাপন্ন দেশগুলোর উপযুক্ত প্রযুক্তি নিশ্চিত করতে হবে, যাতে প্রশমন এবং অভিযোজন উভয় ক্ষেত্রেই দেশগুলো সক্ষমতা বাড়াতে পারে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
তহবিল অনিশ্চয়তায় বাংলাদেশের সবুজ জ্বালানি পরিকল্পনা
বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হচ্ছে ইউরোপ, ফ্রান্সে এক সপ্তাহেই আরও ২ হাজার মৃত্যু
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও জ্ঞানের ব্যবহার অপরিহার্য
সর্বশেষ খবর
বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন কেন
বিশ্বকাপে ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন কেন
এমসি কলেজ ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
এমসি কলেজ ধর্ষণের ঘটনায় একজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
বাজির বাজারে এগিয়ে ফ্রান্স, তবু নিজেদের স্বভাবসুলভ ফুটবলই খেলবে স্পেন 
বাজির বাজারে এগিয়ে ফ্রান্স, তবু নিজেদের স্বভাবসুলভ ফুটবলই খেলবে স্পেন 
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
সর্বাধিক পঠিত
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় বাংলাদেশিদের ভ্রমণ স্থগিতে আইনি নোটিশ
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
কেন শিবির ছাড়লেন সাদিক কায়েম
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
সেজদা, নামাজ, রোজা: ইউরোপীয় ফুটবলে মুসলিম পরিচয়ের নয়া উত্থান
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
শিবির ছাড়ার ঘোষণা সাদিক কায়েমের
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’
‘স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া’