জনগণকে সঙ্গে নিয়ে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করেই ছাড়বো: নাহিদ ইসলাম

রংপুর প্রতিনিধি
০১ জুলাই ২০২৫, ১২:২৩ আপডেট : ০১ জুলাই ২০২৫, ১৩:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই আন্দোলন শুধু সরকার পতনের আন্দোলন ছিল না। এই আন্দোলন ছিল পুরাতন সংবিধান বাতিল করে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন।’

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেরোবি শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার জুলাই সনদ বাস্তবায়ন করছে না। আমরা এই দাবি বাস্তবায়নে সারা দেশের মানুষের কাছ যাবো। অনেকে ভেবেছে জুলাই আন্দোলন শেষ হয়ে গেছে মানুষ ঘরে ফিরে গেছে। তারা বোকার স্বর্গে বাস করছে। জুলাই আন্দোলন জনগণ শুধু সরকার পরিবর্তনের জন্য করে নাই। নতুন বন্দোবস্ত, সংস্কার আর বিচার করার জন্য করেছে। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়বো।’

নাহিদ ইসলাম বলেন, ‘এক বছর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আন্দোলন শুরু করেছিলাম। এই আন্দোলন গণবিস্ফোরণ ঘটিয়েছিল। ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর ঘটনা নতুনমাত্রা যোগ করে আন্দোলনে। আবু সাঈদের বুক পেতে হাত প্রসারিত করে পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে মৃত্যুকে বরণ করা যুগ যুগ ধরে আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে। সেই আন্দোলনের ঢেউ সারা দেশে ছড়িয়ে পড়ে এতে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।’

তিনি আরও বলেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ আমরা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু করলাম। সারা দেশে নতুন বন্দোবস্তের দাবি নিয়ে জনগণের কাছে আমরা যাবো। দাবি আদায় করেই আমরা ঘরে ফিরবো।

এর আগে, বেলা সাড়ে ১০টায় এনসিপির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের বাসায় আসলে তার বৃদ্ধ বাবা মকবুল হোসেনসহ পরিবারের সদস্যরা তাদের স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। প্রথমে তারা আবু সাঈদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। এরপর তারা আবু সাঈদের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন ও খোঁজখবর নেন।

এরপরেই এনসিপির নেতৃবৃন্দ গাইবান্ধার উদ্দেশে রংপুর ত্যাগ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
লন্ডনে নাহিদ ইসলামের ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা ও তদন্তের আহ্বান
চব্বিশের জুলাই-আগস্টে লুট হওয়া ২৫ রাউন্ড কার্তুজ উদ্ধার
আরও ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক