‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ এর চূড়ান্ত লটারি অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৪ অক্টোবর ২০২১, ২১:৩৭ আপডেট : ১১ মে ২০২২, ১৭:০৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ১০০ দিনব্যাপী দেশের সর্ববৃহৎ অনলাইন ভিত্তিক ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই লটিারি অনুষ্ঠিত হয়।

করোনা মহামারি উদ্ভূত পরিস্থিতিতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ লটারি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য  রাখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আয়োজনের সার্বিক বিষয়ের ওপরে উপস্থাপনা প্রদান করেন প্রিয় ডটডটকম-এর প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ।

২০২০ সালের ১ ডিসেম্বর থেকে ১০ মার্চ ২০২১ পর্যন্ত, ১০০ দিন ধরে চলা এই প্রতিযোগিতার ৬৭ লাখ ৩০ হাজার ৩৭৩টি সঠিক উত্তরের মধ্য থেকে কম্পিউটারাইজড লটারির মাধ্যমে অতিথিরা ১০০ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচন করেন। আশা করা যাচ্ছে যে, পরবর্তীতে সুবিধাজনক সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লটারিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন— জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্বিবিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আয়োজিত এ লটারি অনুষ্ঠানে স্ট্র্যাটেজিক পার্টনার ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে ছিল প্রিয়ডটকম। এছাড়া এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত ছিল দারাজ বাংলাদেশ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড গ্রুপ ও টেলিটক বাংলাদেশ। অনুষ্ঠানটি প্রিয়ডটকমের ফেসবুক ও ইউটিউব পেজে সরাসরি  প্রচার করা হয়। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
দুবাইয়ে লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
লটারি পদ্ধতি বাদ, ভর্তি অংশীজনের মতামতে
উন্মুক্ত পদ্ধতিতে ৫১ ওয়ার্ডে ডিএসসিসির পিসিএসপি নিবন্ধন
সর্বশেষ খবর
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
শাহজালালে সন্দেহজনক ঘোরাফেরা, তল্লাশিতে বেরিয়ে এলো স্বর্ণ-ল্যাপটপ
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর, ২০২৬)
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জলবায়ু অর্থায়ন ও অভিযোজন সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
দেশ পুনর্গঠনে সরকারের ‘থ্রি-আর’ কৌশল জাতিসংঘে তুলে ধরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন