চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ০৮:৫২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০৯:০৩

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভা নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান।

তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনের উপ-সচিব আতিয়ার রহমান টেলিফোনে নির্বাচন স্থগিত রাখতে নির্দেশ দেন। এরপরই আমরা প্রি-সাইডিং অফিসারদের প্রশিক্ষণসহ নির্বাচনি সকল কার্যক্রম স্থগিত রেখেছি। জেলা নির্বাচন অফিস থেকে প্রি-সাইডিং অফিসারদের ফোনে এ বিষয়ে জানিয়ে দেওয়া হচ্ছে এবং ট্রেনিং স্থগিত করা হয়েছে।

তবে কী কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে, এ বিষয়ে নির্বাচন কমিশন কোনও কিছুই জানাননি এবং কোনও কাগজপত্রও পাঠাননি বলে জানান নির্বাচন মোতাওয়াক্কিল রহমান।

জেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা জানান, নির্বাচন স্থগিতের কারণ নির্বাচন কমিশন নিশ্চিত করলেই পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সপ্তম ধাপে পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৯ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১২ থেকে ১৪ অক্টোবর, আপলি নিষ্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর। আগামী ২ নভেম্বর ভোটগ্রহণের কথা ছিল।

/এসএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াতের ৯ দাবি
স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, আশা ইউএনডিপির 
দেশে ভোটার সংখ্যা কত, জানালো ইসি 
সর্বশেষ খবর
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
রবিউল ফিরলেন লাশ হয়ে, শামীম-সাব্বিরের অপেক্ষায় কাঁদছে পরিবার
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
পোশাকের অর্ডার ও উৎপাদন কমেছে: রফতানি বাড়লো কীভাবে  
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন