বাড়ছে না সিএনজিচালিত বাসের ভাড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২১, ১৮:১৮আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৯:০০

দেশে ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহন ধর্মঘটের জেরে দূরপাল্লার বাসের ভাড়া বাড়ানো হয়েছে। তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে পরিবহন মালিক সংগঠনের চলা প্রায় সাত ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানানো হয়।

রবিবার (৭ নভেম্বর) বিকালে মহাখালীর বিআরটিএ ভবনে বৈঠক শেষে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি জানান বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।

তিনি বলেন, দূরপাল্লার বাসের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারিত হয়েছে কিলোমিটারপ্রতি এক টাকা ৮০ পয়সা। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর জন্যে কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে দুই টাকা ১৫ পয়সা। এর আগে, দূরপাল্লার বাসের কিলোমিটারপ্রতি ভাড়া ছিল এক টাকা ৪২ পয়সা, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ছিল এক টাকা ৬০ পয়সা। তবে এই বর্ধিত দাম সিএনজিচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

আজই বিআরটিএ থেকে দাম নির্ধারণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হবে। অনুমোদন সাপেক্ষে আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হতে পারে। প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আগামীকাল থেকে পরিবহনের নতুন ভাড়া কার্যকর হবে। মহানগরীতে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা ও ৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, সিএনজিচালিত বাস ভাড়া বৃদ্ধির আওতায় পড়বে না। যদি কোনও সিএনজিচালিত বাস যাত্রীদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে বিআরটিএ।

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
জানা গেলো রাজধানীতে বাস-সিএনজি অর্ধেকে নামার রহস্য
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
সিএনজি পাম্প মালিকদের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
সর্বশেষ খবর
এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
এমবাপ্পেকে আনার গুঞ্জন উড়িয়ে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
প্রবাসফেরত অসুস্থ জামালকে কেন গভীর রাতে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী?
প্রবাসফেরত অসুস্থ জামালকে কেন গভীর রাতে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী?
৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক
৩০ বছরের দুর্গ ভেঙেছে ৩০ দিনে, বিজেপিকে হারিয়ে প্রশান্ত কিশোরের চমক
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম চীনের নতুন কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
মানব মস্তিষ্কের গতিতে কাজ করতে সক্ষম চীনের নতুন কম্পিউটার চিপ, দাবি গবেষকদের
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে