সাবেক প্রেমিকার সামনে বুকে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২১, ১৭:২১আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭:৪৮

রাজশাহীতে সাবেক প্রেমিকার সামনে বুকে ছুরি চালিয়ে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর লক্ষ্মীপুর এলাকার মাস্টারশেফ বাংলা রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

ওই যুবকের নাম বুলবুল আহমেদ (২৬)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় যুবকের সাবেক প্রেমিকা ও বান্ধবীকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই এলাকার এক সন্তানের জননী তার সাবেক প্রেমিকা।

পুলিশ জানায়, বান্ধবীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাস্টারসেফ রেস্তোরাঁয় যান বুলবুলের সাবেক প্রেমিকা। সেখানে যান বুলবুলও। বুলবুল তাকে বিয়ের কথা বললে বাগবিতণ্ডায় জড়ান প্রেমিকা। একপর্যায়ে নিজের বুকে ছুরি চালান এবং বিষপান করেন। এ সময় অন্যদের সহযোগিতায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে বুলবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ওই তরুণীর সঙ্গে বুলবুলের প্রেম ছিল। পরে অন্যত্র বিয়ে হয়ে যায়। সেখানে তার একটি সন্তানও হয়। বিয়ের পরও বুলবুল বিয়ের জন্য চাপ দিতো। আজও বিয়ের জন্য চাপ দিলে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর নিজেকে ছুরিকাঘাত করেন বুলবুল। তার ব্যাগে একটি শাড়ি ও চিরকুট পাওয়া গেছে। চিরকুটে লেখা আছে, ‘মানুষ যেমন অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, আমিও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না।’ 

ওসি আরও বলেন, এ ঘটনায় তার প্রেমিকা ও বান্ধবীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
ক্রিকেটার নাঈমের ঘটনায় দুই পুলিশের বিরুদ্ধে হচ্ছে মামলা: সিএমপি
ক্রিকেটার নাঈমকে মারধর ও হেনস্তা, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না