পর্যটন শিল্পের বিকাশে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১৯:২৪আপডেট : ১০ নভেম্বর ২০২১, ১৯:২৪

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের পর্যটন শিল্পের বিকাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ পর্যটন সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব-২০২১’ উপলক্ষে বুধবার (১০ নভেম্বর) এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

‘পদক্ষেপ বাংলাদেশ’ বৈচিত্র্যময় নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উদযাপন করছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ বাঙালির শাশ্বত এই পরিচয়েই নিহিত রয়েছে জাতীয় জীবনে মাছের গুরুত্ব। আর জাতীয় মাছ ইলিশ দেশের  ঐতিহ্যের অংশ। বাংলাদেশের বিশাল সমুদ্রসীমা, উপকূলীয় এলাকা ও মোহনা ইলিশের অবাধ বিচরণক্ষেত্র। সরকার মৎস্য খাতের বিশেষ করে ইলিশের বিপুল সম্ভাবনা ও গুরুত্ব বিবেচনা করে এর উন্নয়নে বহুমুখী কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচির সুফল হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। গৃহস্থের রান্নাঘরের গন্ডি পেরিয়ে ইলিশ এখন ব্র্যান্ড হিসেবে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরছে।’

রাষ্ট্রপতি বলেন, ‘খাদ্য ও রন্ধনশিল্প পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ উপাদান। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন ইলিশ বাঙালির সংস্কৃতি ও কৃষ্টির অংশ। পাশাপাশি বাংলাদেশ ভূ-প্রাকৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ একটি দেশ। স্থানীয় কৃষ্টি ও ঐতিহ্যের  সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্যের যোগসূত্র স্থাপনের মাধ্যমে বিশ্ব দরবারে দেশের পর্যটন শিল্পকে কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ইলিশ, পযটন ও উন্নয়ন উৎসবের মতো বৈচিত্র্যময় আয়োজন নিঃসন্দেহে সহায়ক ভূমিকা রাখবে।’

তিনি আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ উপলক্ষে গৃহীত সকল কার্যক্রমের সাফল্য কামনা করেন। খবর: বাসস

/এপিএইচ/
সম্পর্কিত
কিশোরগঞ্জে নাহিদ ইসলামআবদুল হামিদ বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিল, গণতন্ত্রকে হত্যা করেছিল
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
৫২ বছরে এই প্রথম কোনও রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক বিদায় জানালো বঙ্গভবন
সর্বশেষ খবর
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: জামায়াত আমির
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: মামলার দ্রুত নিষ্পত্তিতে সমন্বিত পদক্ষেপের তাগিদ
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত