‘কাউন্সিলর হত্যায় ব্যবহৃত’ তিন ব্যাগ অস্ত্র উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১৮:২৪আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৮:২৪

কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ড সংরাইশ বড় পুকুর পাড় এলাকার একটি গলি থেকে এলজি, পাইপগান, ১২ রাউন্ড বুলেট ও ককটেল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে ওই এলাকায় একটি বাড়ি ও বাউন্ডারি ওয়ালের মাঝখানের পরিত্যক্ত স্থানে পাওয়া তিনটি কাঁধ ব্যাগ থেকে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সোমবার (২২ নভেম্বর) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. সোহেলসহ ডাবল মার্ডারের ঘটনায় ব্যবহৃত হয়েছে উদ্ধার হওয়া অস্ত্রশস্ত্র।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার উত্তরে একটি বাড়ি ও বাউন্ডারি ওয়ালের মাঝখানে তিনটি কাঁধ ব্যাগ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে জানায়। পুলিশ ব্যাগ তল্লাশি করে এসব অস্ত্রশস্ত্র পায়। ব্যাগগুলো ওই কিলিং মিশনের অংশগ্রহণকারীদের বলে ধারণা করা হচ্ছে।

সোমবার বিকালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রের পাথরিয়াপাড়া কার্যালয়ে একদল সন্ত্রাসী গুলি চালায়। এ সময় সি‌টি কাউন্সিলর সোহেলসহ আট জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে কাউন্সিলর সৈয়দ সোহেল ও সহযোগী হরিপদ সাহা নামে দুই জন মারা যান। এ ঘটনায় আহত হন- জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৫), রাসেল (২৮), মাজেদুল হক, বাদল (২৫) ও সোহেল চৌধুরী।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম